Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 04:05 pm
Last modified: 30 September, 2025, 04:12 pm

Related News

  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • ‘সমকামী কর্মকাণ্ডের’ অভিযোগ: তদন্ত চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটি

খাগড়াছড়ির জেলা প্রশাসক বলেন, ‘ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনকারী জুম্ম ছাত্র-জনতার নেতাদের সঙ্গেও আমরা বৈঠক করেছি। আলোচনার টেবিলে বসে শান্তিপূর্ণ একটি সমাধান বের করতে আমরা কাজ করছি।’
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 04:05 pm
Last modified: 30 September, 2025, 04:12 pm
ফাইল ছবি/সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে তিন জন নিহত, ১৬ জন আহত এবং অগ্নিসংযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও ক্ষয়ক্ষতি নিরুপণ, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও পূনর্বাসনে কাজ করছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রামসু বাজার এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সাংবাদিকদের এসব জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

এসময় তিনি বলেন, 'ঘটনার পরদিন গতকালও আমরা এখানে এসেছি। আজ আবার ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে অল্পকিছু ত্রাণ নিয়ে এসেছি। আহতদের ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলমান আছে।'

তিনি বলেন, 'ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসন একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনকারী জুম্ম ছাত্র-জনতার নেতাদের সঙ্গেও আমরা বৈঠক করেছি। আলোচনার টেবিলে বসে শান্তিপূর্ণ একটি সমাধান বের করতে আমরা কাজ করছি।'

তিনি আরও বলেন, 'এছাড়াও আন্দোলনকারীদের দেওয়া আট দফা দাবির মধ্যে সাতটি দাবি বাস্তবায়নে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।'

জেলা প্রশাসক বলেন, 'আন্দোলনকারীদের ১৪৪ ধারা প্রত্যাহরের দাবিও আমরা বিবেচনা করছি। তবে এর জন্য বাধা হচ্ছে চলমান অবরোধ। অবরোধ প্রত্যাহার করা হলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেই আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেব।'

এসময়, স্থানীয় মারমা অধিবাসীরা আস্থার সংকট দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানান। 
তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে তারা গ্রাম থেকে বের হতে পারছেন না। তাদের আত্মীয়- স্বজনরাও তাদের দেখতে আসতে পারছেন না। আহতদের মামলার হয়রানি থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান তারা।

এর জবাবে, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কাজ করছে পুলিশ। নিহতদের পরিবারকে মামলা করার আহ্বান জানানো হয়েছে। তারা মামলা করতে না চাইলে পুলিশ বাদি হয়ে মামলা করবে।'

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, 'আস্থার সংকট কাটাতে সবপক্ষকে এগিয়ে আসতে হবে। হানাহানি পরিহার করে সহমর্মি হতে হবে।'

এসময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান উ-ম্রাসাথোয়াই মারমা, ও বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে শনিবার সকাল থেকে অবরোধের ডাক দিয়ে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন।

অবরোধ চলাকালে জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন মারমা অধিবাসী নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১৬ জন আহত হয়।

এসময় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে রামসু বাজারে অন্তত ৮৫টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিহতদের ময়নাতদন্ত শেযে সোমবার রাতে দাহ করা হয়।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / তদন্ত কমিটি গঠন / সংঘর্ষ / সংঘবদ্ধ ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে সন্ধ্যার পরও ছাত্রদলের অবস্থান, সতর্ক পুলিশ 
  • ‘সমকামী কর্মকাণ্ডের’ অভিযোগ: তদন্ত চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net