Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 09:40 am
Last modified: 24 September, 2025, 09:40 am

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • সার কারখানায় গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়ে ২৯.৫০ টাকা 
  • ২৪ শতাংশের বেশি সার ডিলার অনিয়মে জড়িত; ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা, বাড়তে পারে কমিশন
  • রাশিয়া থেকে ৩৫ হাজার টন সার আমদানি হচ্ছে
  • অনিয়ন্ত্রিত, পরীক্ষাবিহীন সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে: বিশেষজ্ঞরা

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 09:40 am
Last modified: 24 September, 2025, 09:40 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মিশরের প্রতিষ্ঠান 'ইআই নাসর কো. ফর ইন্টারমিডিয়েট কেমিক্যালস' (এনসিআইসি) থেকে টিএসপি সার আমদানি করবে সরকার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকদের কাছে ভর্তুকিমূল্যে সার সরবরাহের জন্য বিএডিসি প্রতি বছর জি-টু-জি ভিত্তিতে টিএসপি, ডিএপি ও এমওপিসহ নন-ইউরিয়া প্রায় ৩০ লাখ মেট্রিক টন সার আমদানি করে। তারপরও অনেক সময় ঘাটতি দেখা দেয়। এজন্য নতুন উৎস হিসেবে মিশর থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, মিশরের এই কোম্পানি থেকে তুলনামূলক কম দামে সার পাওয়া যাবে। আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রতি টনে ৭ ডলার ছাড় দেবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিএডিসি সৌদি আরব, মরক্কো, তিউনিশিয়া, কানাডা, রাশিয়া, বেলারুশ, চীন, মালয়েশিয়া ও জর্ডানের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি করে থাকে। তবে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি থাকলেও প্রতি লটের পরিমাণ মাত্র ২৫ হাজার মেট্রিক টন এবং তারা নিয়মিত সরবরাহ করতে পারছে না। এ কারণে মিশরকে নতুন উৎস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, "টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার আমদানিকে ঝুঁকিমুক্ত রাখতে বিভিন্ন দেশের সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি মিশরের সরকারি প্রতিষ্ঠান থেকে টিএসপি আমদানির ব্যবস্থা করা হবে।"

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির মাধ্যমে প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকার এলটিআর (লোন এগেইনেস্ট ট্রাস্ট রিসিপ্ট) ঋণের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি করা হয়।

Related Topics

টপ নিউজ

সার আমদানি / টিএসপি সার / সার / কৃষিখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • সার কারখানায় গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়ে ২৯.৫০ টাকা 
  • ২৪ শতাংশের বেশি সার ডিলার অনিয়মে জড়িত; ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা, বাড়তে পারে কমিশন
  • রাশিয়া থেকে ৩৫ হাজার টন সার আমদানি হচ্ছে
  • অনিয়ন্ত্রিত, পরীক্ষাবিহীন সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে: বিশেষজ্ঞরা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net