Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 05:05 pm
Last modified: 11 June, 2026, 05:14 pm

Related News

  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই

সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ

এছাড়া কৃষিতে ব্যবহৃত সব ধরনের কীটনাশক আমদানির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ৭.৫ শতাংশ অগ্রিম কর তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 05:05 pm
Last modified: 11 June, 2026, 05:14 pm
প্রতীকী ছবি: ইউএনবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় কীটনাশক শিল্পকে শক্তিশালী করা, প্রস্তুত পণ্য আমদানির ওপর নির্ভরতা কমানো এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়ার প্রস্তাবনা আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এবারের উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া কৃষিতে ব্যবহৃত সব ধরনের কীটনাশক আমদানির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ৭.৫ শতাংশ অগ্রিম কর তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সার উৎপাদনের ক্ষেত্রেও ভ্যাট ও শুল্ক মওকুফের প্রস্তাবনা আনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, 'স্থানীয়ভাবে জিংক সালফেট সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিংক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে শূণ্য শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর কৃষিতে ব্যবহৃত সব ধরনের সারের ব্যবসায়িক পর্যায়ে বর্তমানে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।' 

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) সূত্রে জানা যায়, বর্তমানে স্থানীয় উৎপাদনের জন্য আমদানি করা কাঁচামালের ওপর ভ্যাটসহ মোট করের বোঝা ৩০ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত। এর মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। ফলে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

সংস্থাটি জানায়, প্রায় ২০টি দেশীয় প্রতিষ্ঠান দেশে কীটনাশক উৎপাদন করছে। প্রায় ৭৫০ কোটি টাকার এ বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর দখলে রয়েছে ৫৫ শতাংশ বাজার। স্থানীয় আমদানিকারকদের অংশ ৪১ শতাংশ এবং দেশীয় উৎপাদকদের অংশ মাত্র ৪ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর ফলে কৃষি উপকরণের উৎপাদন খরচ কমবে, দেশীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং কৃষকদের জন্য সার ও কীটনাশকের দামও কমে আসতে পারে।

বামার সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে এনবিআর, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ে এটার দাবি জানিয়ে আসছিলাম। আমদানি করা কীটনাশকের ওপর কাস্টমস শুল্ক মাত্র ৫ শতাংশ। অথচ স্থানীয় উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে ৩০ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। এটা অন্যায্য। ফলে দেশে উৎপাদনের তুলনায় আমদানি বেশি লাভজনক হয়ে উঠেছে এবং জাতীয় চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ হচ্ছে।'

তিনি বলেন, 'আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাট ও শুল্ক মওকুফ করা হচ্ছে। এটা নিঃসন্দেহে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দেবে।'

Related Topics

টপ নিউজ

সার / কীটনাশক / ভ্যাট / শুল্ক মওকুফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • সরকারের ইউরিয়া আমদানিতে যুক্ত হচ্ছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক; ১,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় বিসিআইসি
  • পর্যাপ্ত মজুত থাকার পরেও সার সংকট, নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সরবরাহ
  • সরকার বলছে ‘সরবরাহ পর্যাপ্ত’, তবু সার সংকটের অভিযোগ বাড়ছেই

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net