Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 06:35 pm
Last modified: 18 September, 2025, 06:44 pm

Related News

  • বাংলাদেশ, ভারত, চীনসহ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে মার্কিন তদন্ত শুরু; আরোপ হতে পারে নতুন শুল্ক
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু; 'বর্ষপণ্য' পেপার অ্যান্ড প্যাকেজিং
  • ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 
  • শুল্ক নিয়ে আলোচনা: রবিবার ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 06:35 pm
Last modified: 18 September, 2025, 06:44 pm
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন অনুষ্ঠান। ছবি: টিবিএস

সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী 'সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫'। মেলায় একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেক্ট্রনিকস, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডগুলোর পণ্য ও সেবা।

 ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেকট্রনিকস, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডসমূহের পণ্য ও সেবা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, 'দক্ষিণ এশিয়ার দেশসমূহের এ মিলনমেলা আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।'

তিনি জানান, বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গড়ে উঠেছে। কিন্তু দক্ষিণ এশিয়ায় সেই প্র্যাকটিস এখনও শুরু হয়নি। বক্তব্যে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মেলায় দেশি-বিদেশি স্টল। ছবি: টিবিএস

ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ বলেন, 'শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে নয়, দুবাইয়ের মতো বড় শহরগুলোতেও এ ধরনের বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে।'

এসসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, 'বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সামনে নতুন চ্যালেঞ্জ আসছে। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করতে সাংগঠনিকভাবে আরও কাজ করতে হবে।'

সার্ক সেক্রেটারিয়েটের (ইকোনমি, ট্রেড অ্যান্ড ফাইন্যান্স) পরিচালক ভাবেশ আর ত্রিভেদি বলেন, 'সমগ্র এশিয়ার অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার অবদান উল্লেখযোগ্য। শক্তিশালী নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি গড়ে তুললে এ অঞ্চলের বাণিজ্য সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।'

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, 'আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে হবে। বাণিজ্য বাধা দূর করে এবং সেতুবন্ধন তৈরি করে দক্ষিণ এশিয়াকে শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব।'

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনীতিক, সার্ক চেম্বার ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ট্রেড ফেয়ার / বাণিজ্য মেলা / বাণিজ্য অংশীদারত্ব / বাণিজ্য সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • বাংলাদেশ, ভারত, চীনসহ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে মার্কিন তদন্ত শুরু; আরোপ হতে পারে নতুন শুল্ক
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু; 'বর্ষপণ্য' পেপার অ্যান্ড প্যাকেজিং
  • ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 
  • শুল্ক নিয়ে আলোচনা: রবিবার ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net