Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের

আন্তর্জাতিক

এনডিটিভি
30 August, 2025, 11:00 pm
Last modified: 30 August, 2025, 11:01 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের

এনডিটিভি
30 August, 2025, 11:00 pm
Last modified: 30 August, 2025, 11:01 pm
ছবি: এনডিটিভি

ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের কানাড়া ব্যাংকের একটি শাখার আঞ্চলিক ম্যানেজার অফিসের ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করার পর এক অভিনব প্রতিবাদ করেছেন কর্মীরা। এই নিষেধাজ্ঞার জবাবে কর্মীরা ব্যাংক শাখার সামনেই রাজ্যের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংস ও পরোটা পরিবেশন করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিহার থেকে সদ্য বদলি হয়ে আসা একজন ডেপুটি রিজিওনাল ম্যানেজার (একজন বিক্ষোভকারী এনডিটিভিকে জানান, ওই কর্মকর্তার নাম অশ্বিনী কুমার) সম্প্রতি এই শাখার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি অন্তত দুটি বিতর্ক কাজ করেছেন। অভিযোগ, দ্বিতীয় কাজটি হলো কর্মীদের হয়রানি করা।

Kerala bank beef ban: Bank employees of a Canara Bank branch in Kochi stage protest against an alleged internal ban on beef in the staff canteen

NDTV's @umasudhir joins @vedikas with more details pic.twitter.com/BtLRZlc3yH— NDTV (@ndtv) August 30, 2025

ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অভ ইন্ডিয়ার (বিইএফআই) উদ্যোগে আয়োজিত প্রতিবাদটি প্রথমে ওই হয়রানির বিরুদ্ধেই হওয়ার কথা ছিল। কিন্তু গরুর মাংস নিষিদ্ধের খবর সামনে আসতেই প্রতিবাদের মোড় ঘুরে যায়। বিইএফআইয়ের একজন নেতা উল্লেখ করেন, খাদ্যাভ্যাস একটি ব্যক্তিগত পছন্দ, যা সংবিধান দ্বারা সুরক্ষিত।

ব্যাংকটির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিতর্ক নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কেরালা রাজ্যের রাজনৈতিক নেতারা এই প্রতিবাদের সমর্থনে এগিয়ে এসেছেন। ক্ষমতাসীন বামফ্রন্ট সমর্থিত স্বতন্ত্র আইনপ্রণেতা কে. টি. জলিল সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টার নিন্দা করেছেন।

তিনি বলেন, 'কে কী পরবে, খাবে বা চিন্তা করবে, তা ঠিক করে দেওয়ার কাজ "ঊর্ধ্বতন" কর্মকর্তাদের নয়। কেরালায় সংঘিদের (বিজেপির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) কোনো কেলেঙ্কারি চলবে না।' অন্য যারা এরকম বাধার মুখে পড়তে পারেন, তাদেরও সমর্থনের আশ্বাস দেন তিনি।

কেরালার খাদ্যাভ্যাসে গরুর মাংস একটি অবিচ্ছেদ্য অংশ। রাজ্যটিকে প্রায়ই 'গো-মাংস নিষেধাজ্ঞা'র বিরুদ্ধে লড়তে হয়েছে। ২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের কসাইখানায় বিক্রির জন্য গবাদি পশু কেনাবেচা নিষিদ্ধ করার সময়ও বিরোধিতা করেছে রাজ্যটি। 

ওই সময় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ হয়েছিল। গরুর মাংস দিয়ে তৈরি খাবার উদযাপনের জন্য নানা উৎসবের আয়োজনও করা হয়েছিল।

কেরালায় 'বিফ' বলতে গরু ও মহিষ উভয়ের মাংসকেই বোঝানো হয়। রাজ্যটিতে এ মাংস খাওয়ার  সঙ্গে কোনো ধর্মীয় অনুষঙ্গ বা সীমাবদ্ধতা জড়িত নেই। কেরালার অনেক হিন্দুও গরুর মাংস খান। শুধু তা-ই নয়, বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, এটি রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মাংস।
 
Related Topics

টপ নিউজ

কেরালা / গরুর মাংস / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net