Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 04:25 pm
Last modified: 30 August, 2025, 04:55 pm

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩

নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

বিবৃতিতে বলা হয়, সরকার জনগণকে আশ্বস্ত করছে যে এই ঘৃণ্য ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে।
টিবিএস রিপোর্ট
30 August, 2025, 04:25 pm
Last modified: 30 August, 2025, 04:55 pm
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নুরুল হক নুরের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (৩০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, 'এ ধরনের সহিংসতা শুধু নুরুল হক নুরের উপর হামলাই নয়, বরং এটি গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে আঘাত করেছে।'

বিবৃতিতে বলা হয়, সরকার জনগণকে আশ্বস্ত করছে যে এই ঘৃণ্য ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি প্রভাবশালী বা উচ্চপদস্থ হলেই দায় এড়াতে পারবে না। স্বচ্ছ ও দ্রুততম প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এর আগে ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায়।

অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় পার্টির সমর্থকরাই প্রথমে তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়, যার জেরেই সংঘর্ষের সূত্রপাত।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্য ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
Related Topics

টপ নিউজ

নুরুল হক নুর / গণ অধিকার পরিষদ / জাতীয় পার্টি / আহত / ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net