Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
জেল থেকেই ভার্চুয়ালি হবে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের মামলার শুনানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2025, 07:05 pm
Last modified: 06 August, 2025, 07:10 pm

Related News

  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত
  • রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন
  • শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী

জেল থেকেই ভার্চুয়ালি হবে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের মামলার শুনানি

বিচারকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন এজলাসে চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিপুল সংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে করে আদালতে আনা-নেওয়া করতে হয়।
টিবিএস রিপোর্ট
06 August, 2025, 07:05 pm
Last modified: 06 August, 2025, 07:10 pm
ফাইল ছবি: সংগৃহীত

জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মামলায় আসামিদের নিরাপত্তার স্বার্থে কারাগারেই রেখে ভার্চুয়ালি মামলার শুনানি চলবে—এমন আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

তিনি বলেন, 'এখন থেকে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীসহ ঝুঁকিপূর্ণ আসামিদের আর সশরীরে আদালতে হাজির করা হবে না। তাদের কারাগারে রেখেই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে শুনানি হবে। এতে সরকারের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও কমবে। অচিরেই এ পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।'

বিচারকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন এজলাসে চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিপুল সংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে করে আদালতে আনা-নেওয়া করতে হয়।

এসব আসামিদের মধ্যে রয়েছেন জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযুক্ত এবং দুর্নীতির মামলার আসামিরাও। তাদের আদালতে হাজির করতে গিয়ে প্রায়ই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়। অনেক সময় জনরোষের মুখে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়, যা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়।

এই পরিস্থিতি এড়াতে উচ্চ আদালতের নির্দেশনায় অডিও, ভিডিও কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ও শুনানির সুযোগ রাখা হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী বিচারকার্য এগিয়ে নিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর এজলাসকে ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিচারিক আদালত / জঙ্গী / শীর্ষ সন্ত্রাসী / কাশিমপুর কারাগার / ভার্চুয়াল কোর্ট / মামলার শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত
  • রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন
  • শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net