Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2026, 08:50 pm
Last modified: 20 July, 2026, 08:58 pm

Related News

  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • বিক্ষোভের মধ্যে নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়েছেন ১৩ হাজারের বেশি কয়েদি
  • ৭০০ আসামি এখনও পলাতক, উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র: কারা মহাপরিদর্শক

কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি

নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার ও জেল সুপারের দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয় এই শাস্তিমূলক প্রজ্ঞাপন জারি করেছে।
টিবিএস রিপোর্ট
20 July, 2026, 08:50 pm
Last modified: 20 July, 2026, 08:58 pm
ছবি: টিবিএস

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারটির জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই ঘটনায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বন্দি পলায়নের ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তদন্ত কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং কর্মকর্তারা যেন তদন্তে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে গাফিলতির কারণে জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলী করা হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যেও ওই নারী বন্দি পালিয়ে যান। এ ঘটনায় জেলার ও জেল সুপারের দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয় এই শাস্তিমূলক প্রজ্ঞাপন জারি করেছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের নিজ নিজ কক্ষে প্রবেশ করানোর কথা। গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, বন্দি রিম্পা কৌশলে দেয়াল টপকে পালিয়ে যাচ্ছেন।

জেলার শিরিন আখতার। ছবি: সংগৃহীত

অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রন ও কারারক্ষীদের নজরদারির চরম ঘাটতি ছিল। এই সুযোগে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে বাইরে চলে যান। ঘটনার পরদিন শুক্রবার (১৭ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এর আগে যে সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন— কারাগারের মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। একই সাথে পলাতক বন্দির বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারে বন্দি ছিলেন।

এআইজি মো. জান্নাতুল ফরহাদ আরও জানান, দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এত কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দি সীমানা প্রাচীর টপকে পালাতে সক্ষম হলেন, তা পুরোপুরি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে।
 

Related Topics

টপ নিউজ

কাশিমপুর কারাগার / বন্দী / বন্দি পলায়ন / নারী বন্দি / আসামি পলায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান
  • কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • বিক্ষোভের মধ্যে নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়েছেন ১৩ হাজারের বেশি কয়েদি
  • ৭০০ আসামি এখনও পলাতক, উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র: কারা মহাপরিদর্শক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net