Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2026, 12:40 pm
Last modified: 18 July, 2026, 12:42 pm

Related News

  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
  • কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা: রশি, রড, লোহার পাত উদ্ধার; মামলা

কাশিমপুর মহিলা কারাগারের দেয়াল টপকে পালালেন কয়েদি, ৭ কারারক্ষী বরখাস্ত

টিবিএস রিপোর্ট
18 July, 2026, 12:40 pm
Last modified: 18 July, 2026, 12:42 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে গেছেন। এই নিরাপত্তা গাফিলতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একযোগে সাতজন কারা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কয়েদি পলায়নের ঘটনাটি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে এই ঘটনা ঘটলেও শুক্রবার (১৭ জুলাই) বিষয়টি জানাজানি হয়। সিসিটিভি ফুটেজ দেখে কারা কর্তৃপক্ষ বন্দি পলায়নের বিষয়টি নিশ্চিত হয়েছে।

পালিয়ে যাওয়া কয়েদির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি এই মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের নিজ নিজ কক্ষে (লকআপ) প্রবেশ করানোর নিয়ম রয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে গণনা করতে গিয়ে ওই নারী বন্দির অনুপস্থিতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বন্দি রিম্পা কৌশলে দেয়াল টপকে পালিয়ে গেছেন।

অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রন ও কারারক্ষীদের নজরদারির ঘাটতি ছিল। এই সুযোগে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে বাইরে চলে যান।

এ ঘটনায় নিরাপত্তা ত্রুটি ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ মেলায় সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, কারাগারের মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এছাড়া কারাগারের নারী কারারক্ষী: শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ টিবিএসকে বলেন, 'দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। একই সাথে এত কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দি পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।' 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, পলাতক বন্দির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, 'মহিলা কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরি ও মামলা করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী পলাতক আসামিকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাচ্ছে।'

Related Topics

টপ নিউজ

কাশিমপুর কারাগার / কয়েদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • কাশিমপুর মহিলা কারাগারের বন্দি পলায়ন: জেলার বরখাস্ত, জেল সুপারকে বদলি
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
  • কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা: রশি, রড, লোহার পাত উদ্ধার; মামলা

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net