Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 09:35 am
Last modified: 04 August, 2025, 09:36 am

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

১০ দিনের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়েছে ডিমের দাম

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। আর এই অতিরিক্ত চাহিদার প্রভাব পড়েছে দামেও।
টিবিএস রিপোর্ট
04 August, 2025, 09:35 am
Last modified: 04 August, 2025, 09:36 am
ফাইল ছবি

রাজধানীর খুচরা বাজারে ডজনপ্রতি ডিমের দাম বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে। অথচ মাত্র ১০ দিন আগেও এই দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। অর্থাৎ, প্রতি ডজনে দাম অন্তত ২০ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এই অতিরিক্ত চাহিদার প্রভাব পড়েছে দামেও।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহজাদপুর ও মগবাজার এলাকা ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। গত শুক্রবারও এ দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

শনিবার রাতে মগবাজারের দিলু রোড থেকে এক ডজন ডিম কেনেন আতীকুর রহমান। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এক ডজন ডিমের জন্য ১৪৫ টাকা দিয়েছি। বাজারে সবজি ও মুরগির দাম এমনিতেই বেশি। এখন ডিমের দামও বেড়েছে। চালের দাম তো আগেই বেড়েছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।"

কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে এক ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুরের ডিম বিক্রেতা মো. আব্দুল মতিন বলেন, "সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে গেলে সাধারণত ডিমের চাহিদা বাড়ে। এর প্রভাব পড়ে ডিমের দামেও। গত এক সপ্তাহে ডিমের দাম কিছুটা বেড়েছে। যদিও খামারিরা অনেকদিন ধরে লোকসানে ছিলেন, কারণ উৎপাদন খরচ অনেক বেশি। এখন যে দামে ডিম বিক্রি হচ্ছে, তাতে তাদের কিছুটা লাভ হবে।"

এদিকে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়।
 
Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / ডিমের দাম / ডিম / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net