Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
বোনের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোনের আরেক শিক্ষিকা মাসুকা বেগম

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
23 July, 2025, 09:50 am
Last modified: 23 July, 2025, 09:52 am

Related News

  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

বোনের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোনের আরেক শিক্ষিকা মাসুকা বেগম

বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি যখন মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে, তখন শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষেই ছিলেন মাসুকা।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
23 July, 2025, 09:50 am
Last modified: 23 July, 2025, 09:52 am
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শেষবারের মতো আগুনে পোড়া নিথর দেহে যখন বোনের বাড়ি আসেন মাসুকা, তখন দৌড়ে প্রিয় সন্তানের মরদেহের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। 

বিমান দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

গত সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মাসুকা বেগম (৩৮) নিহত হন। 

মাসুকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিলোকূট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে মাসুকাকে দাফন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট মাসুকা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্স সম্পন্ন করেন ঢাকার ইডেন কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ তৈরি হয় তার। বছর দুয়েক আগে যোগ দেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

স্বজনরা জানান, দুর্ঘটনার কিছু সময় আগে স্কুল ছুটি হয়। বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি যখন মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে, তখন শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষেই ছিলেন মাসুকা। শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় আগুন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। এরপর রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুকার।

মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, 'আমরা মাসুকার সহকর্মীদের কাছ থেকে তার মৃত্যুর খবর পাই। সে চাইলেই নিরাপদে বের হতে পারতো। কিন্তু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে নিজের জীবন উৎসর্গ করেছে। মৃত্যুর আগে সহকর্মীদের বলে গিয়েছিল যেন তার বোনের বাড়িতে মরদেহ পৌঁছে দেন। তার ইচ্ছাতেই আমাদের বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করেছি।'

এদিকে, বাদ আসর সোহাগপুর ঈদগাহ মাঠে মাসুকার মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্বজন, সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা অংশ নেন। পরে ঈদগাহ মাঠ সংলগ্ন সোহাগপুর কবরস্থানে মাসুকার মরদেহ দাফন করা হয়।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / শিক্ষিকা মাসুকা / আগুনে পুড়ে নিহত / বিমান দুর্ঘটনা / মরদেহ / দাফন সম্পন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net