Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
দূরের বা কাছের সবকিছুই স্পষ্ট দেখাবে ‘অটোফোকাস’ চশমায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 July, 2025, 08:25 pm
Last modified: 13 July, 2025, 08:24 pm

Related News

  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • নমো যন্ত্র তথা এআই
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

দূরের বা কাছের সবকিছুই স্পষ্ট দেখাবে ‘অটোফোকাস’ চশমায়

যারা বাইফোকাল বা ভেরিফোকাল চশমা পরতে অভ্যস্ত নন, তাদের জন্য অটোফোকাস লেন্স ভালো বিকল্প হতে পারে। তবে এখনই বলা যায় না এগুলো নিরাপদভাবে গাড়ি চালানোর মতো কাজে কতটা কার্যকর।
টিবিএস ডেস্ক
13 July, 2025, 08:25 pm
Last modified: 13 July, 2025, 08:24 pm
এই চশমার লেন্সে আছে লিকুইড ক্রিস্টাল। সূত্র : বিবিসি

দেখতে একদম সাধারণ, কিন্তু এই চশমার ভিতরে রয়েছে আধুনিক প্রযুক্তির জাদু। খবর বিবিসির।

ফিনল্যান্ডের চোখের চশমা নির্মাতা প্রতিষ্ঠান আইএক্সআই (IXI)-এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা নিকো আইডেন জুম কলে হাতে ধরে দেখাচ্ছিলেন এমন এক চশমা, যার লেন্সে আছে লিকুইড ক্রিস্টাল। এর ফলে এক জোড়া চশমাই দূরের জিনিস দেখতে বা কাছের লেখা পড়তে সমানভাবে সাহায্য করতে পারে।

"এই লিকুইড ক্রিস্টালগুলোকে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে ঘোরাতে পারি," ব্যাখ্যা করলেন আইডেন। "পুরোটাই নিয়ন্ত্রণযোগ্য।" লেন্সের ভেতরে ক্রিস্টালের আলোর গতিপথ নিয়ন্ত্রণ করে, আর এক ট্র্যাকিং ডিভাইস এই পরিবর্তনটা ঠিক সময়ে বুঝে নেয়।

তবে প্রযুক্তিভিত্তিক চশমার ইতিহাস খুব ইতিবাচক নয়, গুগলের 'গ্লাস' যেমন জনপ্রিয়তা পায়নি।

"সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষ যাতে চশমাটা সাদামাটা মনে করে," বললেন আইডেন। "কেউই চাইবে না এমন চশমা পরতে যা পরে তাকে রোবট মনে হয়।"

তবে চোখের সমস্যার সংখ্যা বাড়তে থাকায় প্রযুক্তিনির্ভর চশমার বাজারও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 'প্রেসবায়োপিয়া' নামে এক ধরনের সমস্যা দেখা দেয়, যাতে কাছের জিনিসে চোখের ফোকাস করতে কষ্ট হয়। পাশাপাশি 'মায়োপিয়া' বা স্বল্প দূরত্বে স্পষ্ট দেখতে না পারার সমস্যাও বাড়ছে।

চশমার নকশা গত কয়েক দশকে খুব একটা বদলায়নি। বাইফোকাল বা ভেরিফোকাল চশমায় দুটি বা একাধিক অঞ্চল থাকে, যার মধ্যে দিয়ে আলাদা দৃষ্টিকোণে দেখতে হয়।

কিন্তু অটোফোকাস লেন্স সেই কাজটিই করে নিজে থেকেই, চোখ যেদিকে তাকায় তার ভিত্তিতে।

"আমরা প্রথম যে লেন্স বানিয়েছিলাম তা একদমই ভালো ছিল না," স্বীকার করলেন আইডেন। "ধোঁয়াটে দেখাতো, বিশেষ করে প্রান্তগুলোতে স্পষ্টতা কম ছিল।"

তবে এখনকার উন্নত সংস্করণগুলো অনেক ভালো কাজ করছে বলেই দাবি করেছেন তিনি। পরীক্ষায় অংশগ্রহণকারীদের সামনে কখনও কাগজ পড়তে, কখনও দূরের কিছু দেখতে বলা হয়, আর দেখা হয় চশমা কত দ্রুত সাড়া দিচ্ছে।

এই অটোফোকাস চশমার ব্যাটারি চলে দুই দিন, বলেন আইডেন। ঘুমের সময় চশমা চার্জ দিয়ে রাখলেই চলে।

চোখের রোগ বিশেষজ্ঞ পরমদীপ বিলখু মনে করেন, যারা বাইফোকাল বা ভেরিফোকাল চশমা পরতে অভ্যস্ত নন, তাদের জন্য অটোফোকাস লেন্স ভালো বিকল্প হতে পারে। তবে এখনই বলা যায় না এগুলো নিরাপদভাবে গাড়ি চালানোর মতো কাজে কতটা কার্যকর।

হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষক চি-হো তো বললেন, "যদি অস্ত্রোপচারের সময় এই চশমার ভিশন ঠিকমতো কাজ না করে, সেটি ঝুঁকির হতে পারে।" তবে সাধারণ ব্যবহারকারীর জন্য প্রযুক্তিটি ভালো হবে বলেই তিনি মনে করেন।

২০১৩ সালে, যুক্তরাজ্যের কোম্পানি অ্যাডলেন্স একটি চশমা বাজারে আনে যাতে ফ্রেমে থাকা ছোট একটি ডায়াল ঘুরিয়ে ব্যবহারকারী নিজেই লেন্সের পাওয়ার ঠিক করে নিতে পারতেন। এতে ছিল তরল ভর্তি একটি লেন্স, যা ডায়াল ঘোরালে চাপের কারণে বাঁক নিত।

বর্তমান সিইও রব স্টিভেন্স বলছেন, এই চশমাগুলো যুক্তরাষ্ট্রে ১,২৫০ ডলারে বিক্রি হয়েছিল। গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হলেও, অপটিশিয়ানদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি, যার ফলে বিক্রি কমে যায়।

এখন আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে অ্যাডলেন্সও এমন চশমা বানাচ্ছে যেগুলো নিজে থেকেই ফোকাস বদলাতে পারে।

অ্যাডলেন্সের প্রতিষ্ঠাতা অক্সফোর্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী জোশুয়া সিলভার, এখন আর কোম্পানিতে নেই। তবে ১৯৮৫ সালেই তিনি এমন চশমার ধারণা দিয়েছিলেন, যার পাওয়ার ব্যবহারকারী নিজের মতো ঠিক করেনিতে পারেন।

এই প্রযুক্তির সাহায্যে ২০টি দেশে প্রায় এক লাখ মানুষ দৃষ্টিসহায়ক চশমা পেয়েছেন।

তবে দামি ইলেকট্রনিক অটোফোকাস চশমা সম্পর্কে সিলভার বলেন, "অনেকেই হয়তো ভাববেন, একজোড়া সাধারণ রিডিং গ্লাসেই তো একই কাজ হয়ে যায়!"

তবে চশমার প্রযুক্তি এখন শুধু দৃষ্টি ঠিক করাই নয়, মায়োপিয়ার মতো সমস্যা কমাতেও সাহায্য করছে।

চি-হো তো এমন এক ধরনের লেন্স তৈরি করেছেন যার মধ্যে রয়েছে মধুচক্রের মতো একটি রিং। রিংয়ের মাঝখান দিয়ে আসা আলো পরিষ্কারভাবে রেটিনায় পৌঁছে, আর রিংয়ের চারপাশের আলো কিছুটা অস্পষ্ট হয়। এর ফলে আইবলের অস্বাভাবিক বৃদ্ধি ধীর হয়, যা শিশুদের মায়োপিয়া ৬০% পর্যন্ত কমিয়ে দেয়।

ইতিমধ্যেই ৩০টির বেশি দেশে এই লেন্স ব্যবহার হচ্ছে।

যুক্তরাজ্যের সাইটগ্লাস নামের আরেকটি কোম্পানি ভিন্ন পদ্ধতি নিয়ে এসেছে। তারা এমন চশমা বানিয়েছে যা আলতোভাবে কাছে ও দূরের দৃষ্টির বৈপরীত্ব কমিয়ে চোখের গঠনকে প্রভাবিত করে, ফলে মায়োপিয়ার গতি ধীর হয়।

তবে চি-হো তো আরও বড় স্বপ্ন দেখেন যদি এমন লেন্স বানানো যায় যা শুধু মায়োপিয়া ধীর করে না, বরং কিছুটা হলেও তা সারিয়ে দিতে পারে।

"এখন অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে যে, এটা করা সম্ভব," বলেন তিনি।


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

চশমা আবিষ্কার / প্রযুক্তি / চশমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • মার্কিন নিষেধাজ্ঞার জেরে চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন বেড়েছে ৭০ শতাংশের বেশি: গবেষণা
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • নমো যন্ত্র তথা এআই
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net