Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
‘আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে’: নাহিদ ইসলাম

বাংলাদেশ

বাসস
03 July, 2025, 05:50 pm
Last modified: 03 July, 2025, 06:01 pm

Related News

  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
  • বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, গণতান্ত্রিক উত্তরণ ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 

‘আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে’: নাহিদ ইসলাম

তিনি বলেন, 'ছোট ছোট বাচ্চারা যদি সাহস করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা যারা বেঁচে আছি তারা কী একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবোনা?'
বাসস
03 July, 2025, 05:50 pm
Last modified: 03 July, 2025, 06:01 pm
নাহিদ ইসলাম। ছবি: এনসিপির ফেসবুক পেইজ

জাতীয় নাগরিক পাটি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে একটি নতুন সংবিধান লাগবে। আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনার, আমার অধিকার রক্ষা করতে পারেনি। সে সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারেনি। যে সংবিধান জনগণের সংবিধান নয়, সে সংবিধান রাখার মানে হয়না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই তিন দাবিতে মাসব্যাপী সারাদেশে পদযাত্রা করছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) 'দেশ গড়তে জুলাই পদযাত্রার' অংশ হিসেবে নীলফামারীর চৌরঙ্গী মোড় এলাকায় এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।'

তিনি আরও বলেন, ছোট ছোট বাচ্চারা যদি সাহস করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা যারা বেঁচে আছি তারা কী একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবোনা?

নাহিদ ইসলাম পঞ্চগড়ের শহীদ রুবেলের কথা উল্লেখ করে বলেন, শহীদ রুবেল ক্লাস সেভেনে পড়তো। সে অন্যায়ের বিরুদ্ধে পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল। ছোট ছোট বাচ্চারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবেনা, অর্থনৈতিক বৈষম্য থাকবেনা, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, খাবারের অধিকার পাবেন, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পাবেন। যে বাংলাদেশে আপনার আর দুর্নীতির শিকার হতে হবেনা। এমন একটি বাংলাদেশের জন্যই আমাদের ভাই-বোনেরা জীবন দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর যদি আমাদের সকল দাবী পূরণ হয়ে যেত তবে আমাদের আর রাজনৈতিক দল গঠন করা লাগতো না। আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার চাই। তবে, এই অভ্যুত্থানে যারা হত্যাকান্ড ঘটিয়েছে, সেই শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

উপস্থিত জনতার উদ্দেশ্য নাহিদ বলেন, আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা তা আমরা পূরণ করবো। মাসব্যাপী সারাদেশে ঘুরে ঘুরে সকলের আশা-আকাঙ্ক্ষার কথা শুনবো আর ৩রা আগস্ট আমরা আপনাদের সমস্যাগুলো তুলে ধরে জাতির সামনে ইশতেহার দেব।
 
Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / এনসিপির সমাবেশ / পদযাত্রা কর্মসূচি / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
  • বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, গণতান্ত্রিক উত্তরণ ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net