Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সবচেয়ে উষ্ণ জুন দেখল স্পেন-ইংল্যান্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2025, 08:30 pm
Last modified: 02 July, 2025, 08:35 pm

Related News

  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সবচেয়ে উষ্ণ জুন দেখল স্পেন-ইংল্যান্ড

তাপপ্রবাহের প্রভাবে অ্যাড্রিয়াটিক সাগরে দেখা দিচ্ছে বিষাক্ত সামুদ্রিক প্রাণী। দ্রুত গলে যাচ্ছে পাহাড়ি হিমবাহ। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই এসব তীব্র আবহাওয়া পরিস্থিতি ঘন ঘন দেখা দিচ্ছে।
টিবিএস ডেস্ক
02 July, 2025, 08:30 pm
Last modified: 02 July, 2025, 08:35 pm
তাপপ্রবাহের মাঝে মাদ্রিদে এক নারী হাতপাখা দিয়ে খানিকটা শীতলতা খুঁজছেন। সূত্র : বিবিসি

গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ বইছে ইউরোপজুড়ে। স্পেন ও ইংল্যান্ডে জুন মাসে ইতিহাসের সর্বোচ্চ গরম রেকর্ড করা হয়েছে। খবর বিবিসির।

স্পেনের আবহাওয়া সংস্থা অ্যামেট জানায়, জুনে দেশটির গড় তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণত জুলাই-আগস্টের গড়। সংস্থাটি জানায়, এবারের গরম সব পূর্ববর্তী রেকর্ড 'চূর্ণ-বিচূর্ণ' করে দিয়েছে।

ইংল্যান্ডেও জুনে গড় তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি, যা ওই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। পুরো যুক্তরাজ্যজুড়ে এটি ছিল দ্বিতীয় গরম জুন, ১৮৮৪ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর থেকে। সেন্ট জেমস পার্কে ৩৪.৭ ডিগ্রি ও হিথ্রো বিমানবন্দরে ৩৩.১ ডিগ্রি রেকর্ড করা হয় বছরের সবচেয়ে গরম দিন হিসেবে।

পর্তুগালের মোরা শহরে রোববার ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা মূলভূখণ্ডের ইতিহাসে সর্বোচ্চ।

তীব্র গরমে ইউরোপের বিভিন্ন দেশে বিপর্যয় দেখা দিয়েছে। তুরস্কে দাবানলে ৫০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালিতে তাপজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে। লোম্বার্ডি, এমিলিয়াসহ ১৩টি অঞ্চলে দুপুরে বাইরে কাজ নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের বহু শহরে রেকর্ড গরমে ১,৮০০-র বেশি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্যারিসের আইফেল টাওয়ার পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। দেশটির ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা।

গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আশপাশে দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জার্মানিতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। পানির স্তর কমে যাওয়ায় রাইন নদীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

তাপপ্রবাহের প্রভাবে অ্যাড্রিয়াটিক সাগরে দেখা দিচ্ছে বিষাক্ত সামুদ্রিক প্রাণী। দ্রুত গলে যাচ্ছে পাহাড়ি হিমবাহ। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই এসব তীব্র আবহাওয়া পরিস্থিতি ঘন ঘন দেখা দিচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, "উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বন্যা, খরা ও দাবানল আমাদের জীবন, স্বাস্থ্য এবং পরিবেশের অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।" তিনি জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ভবিষ্যতের পথে এগোনোর আহ্বান জানান।

যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, "গরম ও আর্দ্রতাপিপাসু বায়ুমণ্ডল মাটি দ্রুত শুকিয়ে ফেলছে, যার ফলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠছে, আর মাঝারি মাত্রার গরম এখন চরম মাত্রায় পৌঁছাচ্ছে।"

অনুবাদ- নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্যাসের দামে ২৫% উল্লম্ফন
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net