Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণায় ক্ষুব্ধ হাসনাত, সারজিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:40 pm
Last modified: 26 June, 2025, 08:47 pm

Related News

  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণায় ক্ষুব্ধ হাসনাত, সারজিস

ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে জুলাই আন্দোলনের এই প্রধান সমন্বয়কারীরা জানান, ৮ আগস্ট নয়, ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা উচিত।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:40 pm
Last modified: 26 June, 2025, 08:47 pm
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আজ (২৬ জুন) এক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণার তীব্র সমালোচনা করেছেন।

ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে জুলাই আন্দোলনের এই প্রধান সমন্বয়কারীরা জানান, ৮ আগস্ট নয়, ৫ আগস্টকেই 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে পালন করা উচিত।

এর আগের দিন সরকার তিনটি দিনকে বাৎসরিকভাবে পালনের জন্য ঘোষণা দেয়। এতে বলা হয়, ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' এবং ১৬ জুলাইকে 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে পালন করা হবে।

সরকারি সিদ্ধান্তের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ লেখেন, 'নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল ৫ আগস্ট, ৮ আগস্ট নয়।' ৫ আগস্ট ছাত্র আন্দোলনের যে অর্জন, তা সরকার নিজের কৃতিত্ব হিসেবে দাবি করতে চাইছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'এটা মেনে নেওয়া হবে না।'

অন্য এক পোস্টে সারজিস আলম লেখেন, 'দ্বিতীয় স্বাধীনতা দিবস ৮ আগস্টে শুরু হয়নি। বরং সেদিন থেকে তা আপস ও আত্মসমর্পণের দিকে মোড় নেয়। ৫ আগস্টই "জুলাই গণঅভ্যুত্থান দিবস" এবং "দ্বিতীয় স্বাধীনতা দিবস" দুটোই।'

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এই ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান।

হাসিনা সরকার পতনের পর আন্দোলনকারীদের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৮ আগস্ট মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
 
Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / সার্জিস আলম / ৫ আগস্ট / অন্তর্বতী সরকার / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net