Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
অ্যাডিডাসের জুতার বিজ্ঞাপনে গাজা হামলায় অংশ নেওয়া সাবেক ইসরায়েলি সেনা; সমালোচনা

আন্তর্জাতিক

আল জাজিরা
04 September, 2026, 10:15 am
Last modified: 04 September, 2026, 10:15 am

Related News

  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • লেবাননে যুদ্ধের অবসান ও সেনাদের ঘরে ফেরানোর দাবি ইসরায়েলি সৈনিকদের মা-বাবার
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের

অ্যাডিডাসের জুতার বিজ্ঞাপনে গাজা হামলায় অংশ নেওয়া সাবেক ইসরায়েলি সেনা; সমালোচনা

অ্যাডিডাসকে ঘিরে এমন প্রতিক্রিয়া অবশ্য নতুন নয়। ইসরায়েলের চাপে ২০২৪ সালে একটি বিজ্ঞাপন থেকে ফিলিস্তিনি বংশদ্ভুত আমেরিকান সুপারমডেল বেলা হাদিদকে বাদ দিতে বাধ্য হয় অ্যাডিডাস।
আল জাজিরা
04 September, 2026, 10:15 am
Last modified: 04 September, 2026, 10:15 am
অ্যাডিডাসের একক-জুতার বিজ্ঞাপনে গাজা হামলায় অংশ নেওয়অ এক পা হারানো সাবেক ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ইসরায়েলের বাজারে সদ্য চালু করা তাদের 'একক জুতা সেবা' কর্মসূচির অংশ হিসেবে ২০২১ সালে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় এক পা হারানো ইসরায়েলি সাবেক সেনাসদস্য শালেভ বিটনকে বেছে নেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলে অ্যাডিডাসের স্থানীয়ভাবে চালু করা এই বাণিজ্যিক প্রচারণায় বিভিন্ন দোকানে বিটনকে কর্মসূচিটির প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এই কর্মসূচির আওতায় নিম্নাঙ্গের কোনো অংশ হারানো ব্যক্তিরা এক জোড়া জুতার দামের ৫০ শতাংশ মূল্যে শুধু একটি জুতা কিনতে পারবেন।

তবে মানবাধিকারকর্মী ও ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন জার্মানির এই বহুজাতিক প্রতিষ্ঠানটির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, গাজায় সামরিক অবরোধ ও বোমাবর্ষণে জড়িত একজন 'ইসরায়েলি' সেনাকে কর্পোরেট "অন্তর্ভুক্তি" এবং "সামাজিক দায়িত্বশীলতার" একটি ভাবমূর্তি তুলে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'পা হারানো ফিলিস্তিনিদের জন্যও কি আপনারা একই কাজ করছেন?'

অন্য এক মন্তব্যকারী লিখেছেন, 'হয়তো অ্যাডিডাসের উচিত দ্বিতীয় জুতাটি গাজার শিশুদের দেওয়া। ইসরায়েলের সন্ত্রাসী হামলার কারণে বিশ্বের সবচেয়ে বেশি পা হারানো মানুষের সংখ্যা এখন গাজাতেই।'

অ্যাডিডাসকে ঘিরে এমন প্রতিক্রিয়া অবশ্য নতুন নয়। 

২০২৪ সালের মাঝামাঝি সময়েও জার্মান এই ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছিল। সে সময় ইসরায়েলি সরকার এবং ইসরায়েলপন্থী বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে অ্যাডিডাস তাদের রেট্রো এসএল৭২ স্নিকারের প্রচারণা থেকে ফিলিস্তিনি বংশদ্ভুত আমেরিকান সুপারমডেল বেলা হাদিদকে বাদ দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইসরায়েলি সেনা / একক জুতার বিজ্ঞাপন / অ্যাডিডাস / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • লেবাননে যুদ্ধের অবসান ও সেনাদের ঘরে ফেরানোর দাবি ইসরায়েলি সৈনিকদের মা-বাবার
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net