Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি ফ্লাইটে রুট পরিবর্তন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 06:25 pm
Last modified: 17 June, 2025, 08:25 pm

Related News

  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি ফ্লাইটে রুট পরিবর্তন

সূত্র জানায়, এখন বিমান বাংলাদেশ-ভারত-পাকিস্তান-পারস্য উপসাগর-বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত-ওমান হয়ে সৌদি আরব ও কুয়েত ফ্লাইট পরিচালনা করছে।
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 06:25 pm
Last modified: 17 June, 2025, 08:25 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বাংলাদেশের মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইটগুলো ইরানি আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে।

আগে আংশিকভাবে ইরানি আকাশসীমা ব্যবহার করে সৌদি আরব ও কুয়েতগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার এ বি এম রওশন কবীর বলেন, 'শুক্রবার যুদ্ধ শুরু হওয়ার পরপরই আমরা ইরানি আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিই।'

তিনি বলেন, 'তবে রুট পরিবর্তনে সময় বেড়েছে মাত্র ১০ থেকে ১৫ মিনিট।'

সূত্র জানায়, এখন বিমান বাংলাদেশ-ভারত-পাকিস্তান-পারস্য উপসাগর-বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত-ওমান হয়ে সৌদি আরব ও কুয়েত ফ্লাইট পরিচালনা করছে।

রওশন কবীর জানান, ইরানি আকাশসীমা এড়িয়ে পারস্য উপসাগরীয় রুটের উপর বেশি নির্ভর করছে বিমান।

তবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের রুট অপরিবর্তিত রেখেছে। 

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা ইরানি আকাশসীমা ব্যবহার করত না, তাই রুট পরিবর্তনের প্রয়োজন হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, এয়ার এরাবিয়া বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরানে যাওয়া সংযোগ ফ্লাইট স্থগিত করেছে। তবে বর্তমানে ঢাকা থেকে তেহরানে কোনো সরাসরি ফ্লাইট নেই।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত অন্য কোনো এয়ারলাইন রুট পরিবর্তনের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে কিছু জানায়নি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ১৫০-১৬০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

বাংলাদেশ এয়ারলাইন্স জিএসএ অ্যাসোসিয়েশন সূত্র জানায়, ইরানি আকাশসীমা বন্ধের ফলে বাংলাদেশ-মধ্যপ্রাচ্য ফ্লাইটে তেমন কোনো প্রভাব পড়েনি।
বাংলাদেমের খুব কম সংখ্যক কর্মী ইরানে আছে।

একটি অনানুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি বসবাস করছেন।

দ্য নিউ আরব-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘটনা বেড়েছে। এতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান চলাচল বিঘ্ন ঘটেছে।

এ অবস্থায় ইরান, ইরাক ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে।

ইরাকের আকাশসীমাও শুক্রবার থেকে বন্ধ রয়েছে, যা পূর্ব-পশ্চিমে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ করিডর। এতে শত শত ফ্লাইট বাধাগ্রস্ত হচ্ছে।

জর্ডানও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করেছে।

এদিকে, ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক ও সিরিয়াগামী ট্রানজিট যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বিমান / ইরান-ইসরায়েল যুদ্ধ / রুট পরিবর্তন / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net