Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
মুন্সীগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা, চট্টগ্রামের বিভিন্ন গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2025, 06:10 pm
Last modified: 06 June, 2025, 06:16 pm

Related News

  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ

মুন্সীগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা, চট্টগ্রামের বিভিন্ন গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন

আজ শুক্রবার (৬ জুন) বাংলাদেশের মুন্সিগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার সদর ও সিরাজদিখান উপজেলার অন্তত ১৫টি গ্রামে ঈদ উদযাপন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 June, 2025, 06:10 pm
Last modified: 06 June, 2025, 06:16 pm
আজ (৬ জুন) সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জে ঈদুল আজহার জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। ছবি: টিবিএস

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (৬ জুন) বাংলাদেশের মুন্সিগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
মুন্সিগঞ্জ জেলার সদর ও সিরাজদিখান উপজেলার অন্তত ১৫টি গ্রামে ঈদ উদযাপন করা হয়েছে।

সকাল ৯টায় সদর উপজেলার শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি জাহাগিরিয়া ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ইমাম বাচ্চু মুনশি নামাজ পরিচালনা করেন।

সকাল থেকেই সব বয়সের মানুষ ঈদগাহে সমবেত হন এবং নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয়রা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এই রীতি মুন্সিগঞ্জে শত বছরের বেশি সময় ধরে চলে আসছে। এই প্রথা অনুসরণকারীরা নিজেদের কাদিয়ান ও জাহাগিরিয়া তরিকার অনুসারী হিসেবে পরিচয় দেন।

শিলই ছাড়াও; সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, আধারা ইউনিয়নের মিজিকান্দি এবং সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলার বোয়ালমারী, আলফাডাঙ্গা, ভাঙ্গা ও সদর উপজেলার ১২টি গ্রামে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

ছবি: টিবিএস

বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নে সকাল ৯টা, সাড়ে ৯টা ও ১০টায় চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, আলফাডাঙ্গা, ভাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরীফের অনুসারীরা সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন। ফরিদপুরের কিছু গ্রামবাসী এই রীতি অনুসরণ করে ঈদ উদযাপন করেছেন।

মাঠ পর্যায়ে দেখা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলী ঈদগাহে সকাল ৯টায়, মৈতকুমরা জামে মসজিদে সাড়ে ৮টায়, মৈতকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সাড়ে ৯টায় এবং সাহাসরাইল দায়রা শরীফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনেকেই কোরবানির আনুষ্ঠানিকতা শুরু করেন।

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে মাওলানা মোহাব্বত আলী নামাজ পরিচালনা করেন।

তিনি বলেন, 'আমরা বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।'

মুসুল্লিরা আনন্দ প্রকাশ করে বলেন, 'আমরা ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি। আশা করি, একদিন সারা বিশ্বের মানুষ একই দিনে ঈদ উদযাপন করতে পারবে।'
নামাজ শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই উপজেলার ভরুখালী এলাকায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ছবি: টিবিএস

যদিও বাংলাদেশে আগামীকাল (৭ জুন) ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা, তবে চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামের মানুষ আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। 

সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন। এই ধর্মীয় সম্প্রদায়গুলি সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

এই রীতি প্রায় ২০০ বছর আগে সুফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (রহ.) এই অঞ্চলে প্রবর্তন করেন। তার অনুসারীরা এখনও তার শিক্ষার অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

দরবার শরীফের স্থানীয় প্রতিনিধিরা জানান, আজকের ঈদ উদযাপনের অংশ হিসেবে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এছাড়া, চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি, বান্দরবানের আলীকদম, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া, এবং নোয়াখালী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার অনুসারীরাও আজ ঈদ উদযাপন করছেন।

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / সৌদি আরব / মুন্সীগঞ্জ / ফরিদপুর / সাতক্ষীরা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net