Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
মাখোঁ সংক্রমিত হওয়ায় সেলফ আইসোলেশনে যাচ্ছেন অন্য ইউরোপীয় নেতারাও 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 December, 2020, 11:30 pm
Last modified: 17 December, 2020, 11:35 pm

Related News

  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে
  • আমরা জবরদস্তিকারীদের কাছে নতি স্বীকার করি না: ট্রাম্পের হুমকির জবাবে মাখোঁ
  • দাভোস সম্মেলনে ঘরের ভেতরেও কেন সানগ্লাস পরে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ?

মাখোঁ সংক্রমিত হওয়ায় সেলফ আইসোলেশনে যাচ্ছেন অন্য ইউরোপীয় নেতারাও 

৪২ বছরের মাখোঁ সাম্প্রতিক সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। যার মধ্যে প্রধানতম ছিল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন। সেখানে অন্যান্য কূটনীতিক এবং রাষ্ট্রনায়ক তার সংস্পর্শে এসেছিলেন। 
টিবিএস ডেস্ক
17 December, 2020, 11:30 pm
Last modified: 17 December, 2020, 11:35 pm
ছবি: বিবিসি

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানায় তার বাসভবন ও কার্যালয় এলিসি প্রাসাদ। সেই সূত্রে এবার তার সঙ্গে দেখা করা অন্যান্য ইউরোপীয় নেতারাও 'সেলফ আইসোলেশনে' থাকার প্রস্তুতি নিচ্ছেন।

৪২ বছরের মাখোঁ সাম্প্রতিক সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। যার মধ্যে প্রধানতম ছিল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন। সেখানে অন্যান্য কূটনীতিক এবং রাষ্ট্রনায়ক তার সংস্পর্শে এসেছিলেন। 

তাই মাখোঁ পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই অন্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার কথা জানিয়েছেন ইউরোপের বেশকিছু রাষ্ট্রনেতা। তাদের মধ্যে আছেন স্পেনের প্রধানমন্ত্রীও। 

গত মঙ্গলবার সংক্রমণ ধরা পড়ার পূর্বে মাখোঁ ফরাসী পার্লামেন্ট নেতাদের নিয়ে এক বৈঠক করেন। তার আগে সোমবার বৈঠক করেন বিকশিত অর্থনীতির আন্তঃসরকারি জোট ওইসিডি'র সদস্যদের সঙ্গেও। 

আর গত সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে তার সঙ্গে ইউরোপের প্রায় সব রাষ্ট্রনেতার দেখা-সাক্ষাৎ হয়েছে।  

সেলফ আইসোলেশনে যাদের যেতে হবে?

বিচ্ছিন্ন থাকার ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, ওইসিডি মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়ার সঙ্গেও গত সপ্তাহে মাখোঁ'র সাক্ষাৎ হয়েছে।

পরিবর্তীতে করা পরীক্ষায় সানচেজ অবশ্য কোভিড নেগেটিভ শনাক্ত হয়েছেন, তারপরও তিনি কোয়ারেন্টিনে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। 

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা নির্ধারিত সকল সফর বাতিল করেছেন। এবং আইসোলেশনে থেকে কোভিড পরীক্ষার ফল জানার জন্য অপেক্ষা করছেন। বুধবার তিনি প্যারিসে মাখোঁ'র সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। 

বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রো এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেল'ও বিচ্ছিন্ন থাকছেন। 

কোভিড পরীক্ষার ফল আসার আগে অন্যদের সঙ্গে যোগাযোগ সীমিত রেখেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / কোভিড-১৯ পজিটিভ / ইউরোপীয় রাষ্ট্রনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে
  • আমরা জবরদস্তিকারীদের কাছে নতি স্বীকার করি না: ট্রাম্পের হুমকির জবাবে মাখোঁ
  • দাভোস সম্মেলনে ঘরের ভেতরেও কেন সানগ্লাস পরে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ?

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net