Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক

রয়টার্স
23 January, 2026, 11:25 am
Last modified: 23 January, 2026, 11:28 am

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে

মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার

রয়টার্স
23 January, 2026, 11:25 am
Last modified: 23 January, 2026, 11:28 am
ছবি: রয়টার্স

সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে সানগ্লাস পরা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই হু হু করে বাড়তে শুরু করল চশমা প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ বেড়ে গেছে।

 মাখোঁর এই লুক নিয়ে ইন্টারনেটে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। অনেকেই তাঁকে ১৯৮৬ সালের বিখ্যাত সিনেমা 'টপ গান'-এর নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মিম।

আইভিশন টেক জানিয়েছে, মাখোঁ তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের চশমা পরেছিলেন। মডেলটির নাম প্যাসিফিক এস-০১। তাদের ওয়েবসাইটে এর দাম দেখানো হয়েছে ৬৫৯ ইউরো।

আইভিশন টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, 'বিষয়টি শেয়ারবাজারে নিশ্চিতভাবেই একধরনের চমক তৈরি করেছে।'

শেয়ারের এই উল্লম্ফনে ইতালীয় কোম্পানিটির বাজারমূলধন বা মার্কেট ক্যাপ এক ধাপে প্রায় ৩৫ লাখ ইউরো বেড়ে যায়। স্টেফানো ফুলচির জানান, ২০২৪ সালে তিনি নিজেই মাখোঁকে এই চশমাটি পাঠিয়েছিলেন, তাই ছবিতে চশমাটি চিনতে তাঁর কোনো ভুল হয়নি।

তবে ঘরের ভেতরে মিটিং চলাকালে মাখোঁ কেন সানগ্লাস পরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। জানানো হয়েছে, চোখের একটি রক্তনালি ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তাঁকে চশমাটি পরতে হয়েছে। অবশ্য প্রেসিডেন্টের দপ্তর থেকে চশমার ব্র্যান্ডের নাম নিশ্চিত করা হয়নি।

মিলান স্টক এক্সচেঞ্জে গত বুধবারই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। অতিরিক্ত দাম বাড়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বৃহস্পতিবারও লেনদেন শুরুর পর শেয়ারের দামে রেকর্ড উল্লম্ফন দেখা যায়।

Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / ফরাসি প্রেসিডেন্ট / সানগ্লাস / দাভোস সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net