Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
দুনিয়ার সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি

অফবিট

টিবিএস ডেস্ক
12 December, 2020, 02:10 pm
Last modified: 12 December, 2020, 02:24 pm

Related News

  • আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের গৌরব: বিশ্বমঞ্চে উজ্জ্বল শুভ্র ও রিমন
  • জলবায়ু সংকটে উষ্ণ হচ্ছে আইসল্যান্ড, প্রথমবারের মতো মশা শনাক্ত
  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • অতীতের রাজধানী: কেমন ছিল ঢাকার কার্জন হল, মেডিকেল কলেজ, মিটফোর্ড, ভুলভুলাইয়া বা দিলখুশা…
  • সপ্তাহে ৪ দিন কর্মদিবস কার্যকর করে যে সুবিধা পেল আইসল্যান্ড

দুনিয়ার সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি

১৯৩০-এর দশকের আগ পর্যন্ত এলিরে দ্বীপে বেশ কিছু পরিবার বাস করত। এরপর তারা জনবহুল এলাকায় চলে গেলে দ্বীপটি সেই থেকে জনশূন্যই পড়ে রয়েছে।
টিবিএস ডেস্ক
12 December, 2020, 02:10 pm
Last modified: 12 December, 2020, 02:24 pm
ওই যে দূরে, ছোট্ট সাদা বাড়িটি। ছবি: হানসুএলি ক্রাপ/উইকিমিডিয়া কমনস

মহাসমুদ্রের বিচ্ছিন্ন দ্বীপে সবুজ পাহাড়ের বুকে সাদা একটা বাড়ি। আশে-পাশে কোনো লোকালয় নেই। যতদূর চোখ যায়, অবিরাম প্রাকৃতিক লীলাভূমি। এই বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এটিকে 'পৃথিবীর নিঃসঙ্গতম বাড়ি' হিসেবে অভিহিত করেছেন।

আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের ছোট ছোট দ্বীপে গড়ে ওঠেছে ভেস্টম্যানেয়ার অঞ্চল। এইসব দ্বীপের মধ্যে সবচেয়ে উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থান এলিরে দ্বিপটির। সেই দ্বীপের ঘাসের ওপর একা দাঁড়িয়ে রয়েছে ওই বাড়ি।

১৯৩০-এর দশকের পর ওই অঞ্চলে কোনো মানুষ বসবাস করে না।

View this post on Instagram

A post shared by The Adventures Land (@theadventuresland)

 

বছরের পর বছর ধরে এলিরে দ্বীপের ওই নিঃসঙ্গ বাড়ি ঘিরে রয়েছে নানা গুজব ও তত্ত্ব। কেউ কেউ বলছেন, কোনো এক ছিটগ্রস্ত ব্যবসায়ী প্রকৃতির রোষানল থেকে বাঁচতে এটি বানিয়েছেন। আবার, কারও কারও ধারণা, এটি কোনো ধর্মীয় অন্ধবিশ্বাসের ফসল। এমনকি, আইসল্যান্ডিক গায়ক বিয়োর্কই এ বাড়ির মালিক, এমন গুজবও অনলাইনে বেশ জোরেশোরে ছড়িয়েছে।

View this post on Instagram

A post shared by Clutch Cörner (@theclutchcorner)

অবশ্য, এসব গুজবের কোনোটিই সত্য নয়। আসল ঘটনা হলো, পৃথিবীর এই নিঃসঙ্গতম বাড়ির সঙ্গে এইসব ষড়যন্ত্র তত্ত্বের কোনো সম্পর্ক নেই। বরং ১৯৫০-এর দশকে স্রেফ একটি শিকার কুটির হিসেবে ব্যবহারের জন্য এটি বানিয়েছে এলিরে হান্টিং অ্যাসোসিয়েশন। বিচ্ছিন্ন ওই দ্বীপে পাফিন পাখি শিকার করতে এলে বাড়িটি ব্যবহার করেন সংগঠনটির সদস্যরা।

অবশ্য, ওই দ্বীপে কোনো মানুষের স্থায়ী বসবাস কিংবা এই বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি না থাকলেও কী করে সেখানে একটি হান্টিং অ্যাসোসিয়েশন গড়ে ওঠতে পারে, সেটি পরিষ্কার নয়।

View this post on Instagram

A post shared by Tenimic Real Estate GroupUK??? (@tenimic)

মজার ব্যাপার হলো, ১৯৩০-এর দশকের আগ পর্যন্ত এলিরে দ্বীপে বেশ কিছু পরিবার বাস করত। এরপর তারা জনবহুল এলাকায় চলে গেলে দ্বীপটি সেই থেকে জনশূন্যই পড়ে রয়েছে। তবে অ্যাটলান্টিক পাফিন ও মাছ বেশ ভালো পাওয়া যায় বলে তারা সময় পেলেই শিকারের উদ্দেশ্যে ক্ষণকালের জন্য এখানে পাড়ি জমান।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

নিঃসঙ্গ বাড়ি / স্থাপত্য / আইসল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের গৌরব: বিশ্বমঞ্চে উজ্জ্বল শুভ্র ও রিমন
  • জলবায়ু সংকটে উষ্ণ হচ্ছে আইসল্যান্ড, প্রথমবারের মতো মশা শনাক্ত
  • বৈশ্বিক উষ্ণায়নে আফ্রিকার পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী
  • অতীতের রাজধানী: কেমন ছিল ঢাকার কার্জন হল, মেডিকেল কলেজ, মিটফোর্ড, ভুলভুলাইয়া বা দিলখুশা…
  • সপ্তাহে ৪ দিন কর্মদিবস কার্যকর করে যে সুবিধা পেল আইসল্যান্ড

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net