Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ অভিযোগ তুলল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক

বিবিসি
11 May, 2025, 09:40 am
Last modified: 11 May, 2025, 09:38 am

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ অভিযোগ তুলল ভারত-পাকিস্তান

বিবিসি
11 May, 2025, 09:40 am
Last modified: 11 May, 2025, 09:38 am
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি (বামে) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার পরই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি 'লঙ্ঘনের' অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, 'আমরা যে সমঝোতায় সম্মত হয়েছিলাম, তা একাধিকবার লঙ্ঘন করা হয়েছে'।

এর কিছুক্ষণ পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, 'ভারত কিছু এলাকায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলেও…পাকিস্তান আন্তরিকতার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ'।

গত চারদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা।

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর ফের বিস্ফোরণের শব্দ

গত মাসে ভারতের পেহেলগামে প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে হামলা চালায় ভারত। পাকিস্তান অবশ্য ওই জঙ্গি হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে।

চার দিনের সঙ্ঘাতের পর ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই খবরটি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতায় মধ্যস্থতা করেছে।

পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তির কথা নিশ্চিত করে জানান, এই কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় 'তিন ডজন দেশ' যুক্ত ছিল।

তবে এই ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগর ও জম্মু শহরের বাসিন্দারা—এবং বিবিসির স্থানীয় সংবাদকর্মীরাও—আকাশে বিস্ফোরণের ঝলকানি দেখার পাশাপাশি আওয়াজ শুনেছেন বলে জানান।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, 'আজ সন্ধ্যায় আমরা যে বিষয়ে সমঝোতায় এসেছিলাম, গত কয়েক ঘণ্টা ধরে উপর্যুপরি তার লঙ্ঘন ঘটছে।'

তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনী 'যথাযথ জবাব দিচ্ছে'। বিবৃতির শেষে পাকিস্তানকে 'এসব লঙ্ঘনের সুরাহা করতে' আহ্বান জানান।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, 'পাকিস্তান ও ভারতের মধ্যে আজকের যুদ্ধবিরতির ঘোষণা আমরা আন্তরিকভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত কিছু এলাকায় চুক্তি লঙ্ঘন করলেও আমাদের বাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো যথাযথ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সীমান্তে দায়িত্বরত সেনাদেরও সংযম দেখানো প্রয়োজন।'

ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরে নিজেদের পূর্ণ অধিকার দাবি করে। যদিও ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে দুদেশ এ অঞ্চলকে আংশিকভাবে শাসন করছে।

এই অঞ্চল নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ইতোমধ্যে দুটি যুদ্ধ হয়েছে।

যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 'দুই দেশই গুলি বর্ষণ ও সামরিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে।'

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, 'সবার উপকারের জন্য' এই যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত ইস্যু নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।

রুবিও বলেন, তিনি ও মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 'সংঘর্ষ প্রশমনে সব ধরনের প্রচেষ্টাকে স্বাগত জানাই'।

দুই সপ্তাহ আগে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম শহরে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়।

২২ এপ্রিলের সেই হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই হামলার প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের সামরিক অভিযানের লক্ষ্য ছিল দোষীদের শাস্তির আওতায় আনা। পাকিস্তান এসব হামলাকে 'উসকানিমূলক' বলে উল্লেখ করে।

পাকিস্তান বলেছে, বুধবার থেকে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৬ জন নিহত হয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছে।

শুক্রবার রাতভর সংঘর্ষ তীব্র হয়। উভয় দেশই একে অপরের বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান উত্তেজনা / ভারত-পাকিস্তান সংঘাত / কাশ্মীর / যুদ্ধবিরতি / ভারত / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net