Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক

বিবিসি বাংলা
24 December, 2025, 11:40 am
Last modified: 24 December, 2025, 11:43 am

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

নিহত রামনারায়ণ বাঘেল ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর তাকে চোর এবং ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে একদল লোক লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
বিবিসি বাংলা
24 December, 2025, 11:40 am
Last modified: 24 December, 2025, 11:43 am
ছবি: আলোক পুতুল

ভারতের কেরালা রাজ্যে 'বাংলাদেশি' সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে লাঠি ও পাইপ দিয়ে বেদম মারধর করছে। এই ঘটনায় তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গত সপ্তাহে কেরালার পালাক্কাড় জেলায় এই ঘটনা ঘটে।

নিহত রামনারায়ণ বাঘেল (৩১) ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তিনি দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন। তিনি কাজের খোঁজে কেরালায় গিয়েছিলেন। ঘটনাটি কয়েক দিন আগের হলেও গত দুদিনে তা সামনে আসে।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর এবং 'বাংলাদেশি' সন্দেহে একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে কেরালা পুলিশ। 

নিহত রামনারায়ণের ভাই শশীকান্ত জানান, কেরালার রাজ্য সরকার তাঁদের মরদেহ রায়পুরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে। এ ছাড়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

এই হত্যাকাণ্ড নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। ক্ষমতাসীন দল সিপিআইএমের দাবি, আরএসএসের ছড়ানো 'ঘৃণার রাজনীতি'র কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অন্যদিকে বিজেপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিপিআইএম ও কংগ্রেসের সমর্থকও রয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে বিজেপির কয়েকজন সমর্থক থাকতে পারে বলেও স্বীকার করেছে দলটি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, 'এ ধরনের ঘটনা কেরালার মতো একটি সভ্য সমাজের ভাবমূর্তি নষ্ট করে।রামনরায়ণ বাঘেলের পরিবার যাতে ন্যায্য বিচার পায়, তা নিশ্চিত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।' 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশি / পিটিয়ে হত্যা / ভারত / কেরালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net