Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2025, 10:00 am
Last modified: 10 May, 2025, 10:21 am

Related News

  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই
  • চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন

সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বাবা আব্বাসউদ্দীন আহমদ পল্লিগীতির কিংবদন্তি শিল্পী। এ দেশের পল্লিসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন।
টিবিএস রিপোর্ট
10 May, 2025, 10:00 am
Last modified: 10 May, 2025, 10:21 am
ছবি: সংগৃহীত

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক ড. মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তার মৃত্যু খবর নিশ্চিত করেছেন মেয়ে শারমিনী আব্বাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, 'আমার সোনার চান পাখী .. আর দেখা হবে না?'

বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন ড. মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার ভোর সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। তার শৈশব-কৈশোর কেটেছে কলকাতায়। তাদের পরিবারের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শিক্ষাজীবনের শুরু কলকাতায় হলেও তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং ১৯৬০ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন।

মুস্তাফা জামান আব্বাসীর পিতা ছিলেন কিংবদন্তি পল্লিগীতিশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। এ দেশের পল্লিসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন।

তার চাচা আব্দুল করিম ও বোন ফেরদৌসী রহমানও ছিলেন সংগীতজগতে সুপরিচিত নাম। বড় ভাই মোস্তফা কামাল ছিলেন আইনজ্ঞ এবং তার মেয়ে নাশিদ কামালও এক বরেণ্য সংগীতশিল্পী।

পেশাগত জীবনে তিনি শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরেও সংগীত পরিবেশনায় সক্রিয় ছিলেন তিনি—বিশ্বের ২৫টির বেশি দেশে তিনি ভাটিয়ালি, বিচ্ছেদি, ভাওয়াইয়া, চটকা ও নজরুলসংগীত পরিবেশন করেছেন।

কবি, লেখক ও সংগীতগবেষক হিসেবে তার ২১টি বই প্রকাশিত হয়েছে। আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, শিল্পকলা একাডেমি পুরস্কার, লালন পদক, নজরুল একাডেমি পুরস্কার, আব্বাসউদ্দীন স্বর্ণপদক, জাতীয় প্রেসক্লাব লেখক পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

মুস্তাফা জামান আব্বাসী / মৃত্যুর খবর / সঙ্গীতজ্ঞ / সংগীতশিল্পী / সংগীতশিল্পীর মৃত্যু / বাংলাদেশী গবেষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লাকি আলী: কৈশোরে ঘর ছেড়েছেন, করেছেন কার্পেট পরিষ্কারের ব্যবসা, ‘অসম্মানের’ কারণে ছেড়েছেন বলিউড 
  • সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই
  • চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net