৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি তিন দিন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুসহ মোট আটটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই প্রাথমিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
এ সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এসব পরিকল্পনার মধ্য থেকে কোন বিষয়গুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে, তা আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।
