Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান নিরাপত্তা পরিষদের: ইসলামাবাদ

আন্তর্জাতিক

রয়টার্স
06 May, 2025, 07:00 pm
Last modified: 06 May, 2025, 07:03 pm

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান নিরাপত্তা পরিষদের: ইসলামাবাদ

ইসলামাবাদের অনুরোধে আয়োজিত এই বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
রয়টার্স
06 May, 2025, 07:00 pm
Last modified: 06 May, 2025, 07:03 pm
২৫ এপ্রিল, ২০২৫ ভারত অধিকৃত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকের কাছে পাহারারত ভারতীয় সেনারা। ফাইল ছবি: আদনান আবিদি/ রয়টার্স

ভারত-অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে সামরিক সংঘর্ষ এড়িয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) নিরাপত্তা পরিষদের এমন বার্তার কথা জানিয়েছে পাকিস্তান।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে কাউন্সিল সদস্যদের কাশ্মীর অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি ও "ভারতের সম্ভাব্য পদক্ষেপের আসন্ন হুমকি" সম্পর্কে গোয়েন্দা তথ্য জানানো হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "তারা (নিরাপত্তা পরিষদের সদস্যরা) সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সামরিক সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে বিষয়গুলোর সমাধানের আহ্বান জানিয়েছেন।"

পাকিস্তান বলছে, ভারত পদক্ষেপ নিতে পারে; তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি

ইসলামাবাদের অনুরোধে আয়োজিত এই বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর চালানো হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে— দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় অবনতি ঘটে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বলেছে, হামলায় জড়িত তিন সন্দেহভাজনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক।

ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ভারতের যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এরই মধ্যে পাকিস্তান তিন দিনের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, আর ভারত মঙ্গলবার বিভিন্ন রাজ্যে সিভিল ডিফেন্স মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে—যার মধ্যে রয়েছে বিমান হামলার সাইরেন বাজানো ও জরুরি নিরাপত্তা সরিয়ে নেওয়ার প্রস্তুতি।

'আন্তর্জাতিককরণের চেষ্টায় ব্যর্থ' পাকিস্তান: ভারতীয় সূত্রের দাবি

বর্তমানে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলেও ভারত নয়। তবে সোমবারের বৈঠনের আগে দিল্লি নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য দেশের সঙ্গে আলোচনা করেছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে ভারতীয় এক সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিষদের অনেক সদস্য দেশ— পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক হুমকির কৌশলকে "উসকানিমূলক" বলে উল্লেখ করেছে।

সূত্রটি আরও দাবি করেছে, "আন্তর্জাতিক মহলে কাশ্মীরের বিষয়টি তুলে ধরার পাকিস্তানের প্রচেষ্টা সফল হয়নি। বরং তাদের পরামর্শ দেওয়া হয়েছে যেন বিষয়টি ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে।"

জাতিসংঘ মহাসচিবের সতর্কতা: 'সর্বোচ্চ সংযম দরকার'

সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, সামরিক সংঘর্ষ খুব সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বলেন, "এখনই সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং সংঘর্ষের কিনারা থেকে সরে আসার।"

হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে—যেমন বাণিজ্য স্থগিত, গুরুত্বপূর্ণ পানি চুক্তি বাতিল, আকাশপথ বন্ধ, এবং কূটনৈতিক কর্মী হ্রাস।

অর্থনৈতিক ঝুঁকি বাড়ছে

এদিকে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ সতর্ক করেছে, চলমান এই উত্তেজনা পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালে দেশটি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপির কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

অন্যদিকে, ভারতের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়— দেশটির আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাজেট ঘাটতি হ্রাসের পরিকল্পনাকে ব্যাহত করবে।

 

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / নিরাপত্তা পরিষদ / আহ্বান / পাক-ভারত দ্বন্দ্ব / কাশ্মীর ইস্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net