Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
‘চোখের পলকে সব ঘটে গেল’: চলন্ত গাড়ি থেকে ছিনতাইয়ের শিকার প্রাণে বেঁচে যাওয়া সেই নারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:50 am
Last modified: 29 April, 2025, 10:54 am

Related News

  • ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

‘চোখের পলকে সব ঘটে গেল’: চলন্ত গাড়ি থেকে ছিনতাইয়ের শিকার প্রাণে বেঁচে যাওয়া সেই নারী

ফারহানা বলেন, “সেই মুহূর্তে মনে হয়েছিল আমি হয়ত মরে যাবো। কিন্তু আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি।”
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:50 am
Last modified: 29 April, 2025, 10:54 am
ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

একটি ট্রেইনিংয়ে অংশ নিতে শনিবার দিন সকালে বাসা থেকে বের হয়েছিলেন ফারহানা আখতার জাহান। তখনই রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায়ই শিকার হন ভয়াবহ ছিনতাইয়ের। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে ফারহানা বলেন, "আমি কিছু বুঝে ওঠার আগেই সব কিছু কেমন এক ঝটকায় ঘটে গেল।" গত শনিবার একটি চলন্ত গাড়ি থেকে এক ছিনতাইকারী ফারহানার ব্যাগ টেনে ধরলে তিনি পড়ে যান এবং গাড়ির সঙ্গে তাকে কিছু দূর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

ফারহানা বলেন, "সেই মুহূর্তে মনে হয়েছিল আমি হয়ত মরে যাবো। কিন্তু আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি।"

ফারহানা গাজীপুরের একটি কলেজের শিক্ষিকা। তিনি তার স্বামী মোস্তাফা সরোয়ার ও দুই কন্যাসন্তানকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে থাকেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং দিনের বেলায় প্রকাশ্যে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পাশের বিল্ডিং থেকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফারহানা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা গাড়ি এগিয়ে আসে। গাড়ির ভেতর থেকে একজন হাত বাড়িয়ে তার ব্যাগ ধরে টান দেয়।

ব্যাগ টানার সাথে সাথে ফারহানা মাটিতে পড়ে যান। গাড়িটি না থেমে তাকে টেনে নিয়ে যেতে থাকে।

ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ফারহানা জানান, তার পেট ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তবে আহত অবস্থাতেও তিনি ট্রেনিংয়ে যাচ্ছেন।

ফারহানা বলেন, "আমার ট্রেনিং চলছে। আমার খুব চাপ যাচ্ছে। সামনে একটি পরীক্ষা রয়েছে, এজন্য কারও সঙ্গে যোগাযোগ করতেও পারিনি। ঘটনার পর সরাসরি ট্রেনিং সেন্টারে চলে এসেছি। এরপর আর কিছু করার সময় পাইনি।"

আইনগত পদক্ষেপের প্রসঙ্গে তিনি বলেন, "আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কেন মামলা করতে হবে? সরকার বা পুলিশ নিজেরাই তো করতে পারে।"

তিনি আরও বলেন, "আমার চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। ঢাকার বাইরে থাকার কারণে এখনও করতে পারিনি। ঢাকায় ফিরে সম্ভবত বুধবারের মধ্যে জিডি করবো।"

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "ভুক্তভোগী বর্তমানে শহরের বাইরে থাকায় এখনো মামলা করতে পারেননি।"

তিনি আরও বলেন, "আমরা অপরাধীদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছি। একবার শনাক্ত করতে পারলে, আমরা নিজেরাই মামলা করবো।"

অপরাধীদের বিষয়ে তিনি বলেন, "অপরাধীরা বেশ ধূর্ত। ঘটনায় ব্যবহৃত গাড়িটির নম্বরপ্লেট ছিল না।"

Related Topics

টপ নিউজ

সিদ্ধেশ্বরী / ছিনতাই / শিক্ষিকা / সাদা গাড়ি / টেনে হিঁচড়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net