Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2026, 05:10 pm
Last modified: 12 September, 2026, 05:15 pm

Related News

  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
12 September, 2026, 05:10 pm
Last modified: 12 September, 2026, 05:15 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় দিনেদুপুরে র‍্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমার প্রতিষ্ঠান আর.কে এন্টারপ্রাইজের ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের কর্মচারী ইস্রাফিল হক (৩৮) আইএফআইসি ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করে পায়ে হেঁটে মহাসড়ক পার হয়ে দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কারে আসা র‍্যাবের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে গতকাল অজ্ঞাতনামাদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।'

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংক থেকে টাকা তুলে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেট কার এসে মো. ইস্রাফিল হকের গতিরোধ করে। গাড়ি থেকে চালকসহ মোট ৪ জন র‍্যাবের কটি পরা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ইস্রাফিলকে ঘিরে ধরে।

প্রথমে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর লোহার রড দিয়ে ইস্রাফিলকে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম টিবিএসকে বলেন, 'এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।'

Related Topics

টপ নিউজ

ছিনতাই / র‍্যাব পরিচয়ে ছিনতাই / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net