Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ভোলার গ্যাস যাবে ঢাকায়, রুট পরিবর্তনের প্রতিবাদে খুলনায় সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 08:45 pm
Last modified: 16 April, 2025, 08:49 pm

Related News

  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

ভোলার গ্যাস যাবে ঢাকায়, রুট পরিবর্তনের প্রতিবাদে খুলনায় সমাবেশ

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 08:45 pm
Last modified: 16 April, 2025, 08:49 pm
ছবি: টিবিএস

খুলনায় ভোলা-বরিশাল-খুলনার পাইপ লাইনে গ্যাসের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং দ্রুত পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন, খুলনার কোনো কিছুই আন্দোলন ছাড়া গড়ে ওঠেনি, আন্দোলন না করে সাধারণভাবে কখনো কিছু আমরা পাইনি। আমি মনে করি আরো একটি বড় আন্দোলন গড়ে তোলা দরকার। কারণ কলকারখানায় সব বন্ধ হয়ে গেছে, খুলনা নগরী এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা যদি সোচ্চার না হই আমরা যদি আন্দোলন না করি, তাহলে কখনো আমরা পাইপ লাইনে গ্যাস পাবো না।

তিনি বলেন, দলমত নির্বিশেষে কঠোর কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে খুলনার দাবি নিয়ে যে আন্দোলন করছে পাইপ লাইনে গ্যাস আনার বিষয়ে, সে ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের দুইটি বন্দর আছে; একটা চট্টগ্রাম আর একটা মোংলা। কিন্তু এই মোংলা বন্দরে ইনভেস্টমেন্ট আসে না কারণ এখানে যাতায়াত ব্যবস্থা ভালো না। বন্দরকে সচল করতে হলে প্রয়োজন একটি বিমানবন্দর।

বিভিন্ন নেতা-কর্মীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন তাদের এই দাবি মানা হবে না ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বৃহত্তর খুলনা সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফু উজ জামান তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের এই দাবি মানা না হলে খুব শিগগিরই আগামী মাসে কর্মসূচি পালন করব।

বেলা ১২টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেওয়া হয়।

শেখ আশরাফ উজ জামান- এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সভাপতি জনাব এডভোকেট শফিকুল আলম মনা, জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব জনাব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, খুলনা মহানগর জামায়াতে ইসলামের আমির মাহফুজুর রহমান, খুলনা নাগরিক সমাজের সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক নেতা অ্যাডভোকেট রাকিবুল আলম সাচ্চু, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বৃহত্তর খুলনায় উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রেহেনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ

ভোলা / খুলনা / ঢাকা / গ্যাস পাইপলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net