Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
হারের বৃত্তেই বন্দী মুশফিকের ঢাকা

খেলা

টিবিএস রিপোর্ট
30 November, 2020, 10:05 pm
Last modified: 30 November, 2020, 10:19 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

হারের বৃত্তেই বন্দী মুশফিকের ঢাকা

হারে শুরু, হারেই বসবাস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয়ের দেখা পাচ্ছে না বেক্সিমকো ঢাকা। সোমবার আরও একটি হারের স্বাদ নিতে হলো মুশফিকুর রহিমের দলকে।
টিবিএস রিপোর্ট
30 November, 2020, 10:05 pm
Last modified: 30 November, 2020, 10:19 pm

হারে শুরু, হারেই বসবাস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয়ের দেখা পাচ্ছে না বেক্সিমকো ঢাকা। সোমবার আরও একটি হারের স্বাদ নিতে হলো মুশফিকুর রহিমের দলকে। সাকিব আল হাসান-শুভাগত হোমদের দারুণ বোলিংয়ে ঢাকাকে ৩৭ রানে হারিয়েছে জেমকন খুলনা। টুর্নামেন্টে এটা ঢাকার টানা তৃতীয় হার। দুই ম্যাচ পর জয়ে ফিরলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।   

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে জেমকন খুলনা। বেক্সিমকো ঢাকা ক্যাচ আর ফিল্ডিং মিসের মহড়া দিলেও খুলনা বড় স্কোর গড়তে পারেনি। ৮ উইকেটে ১৪৬ রান তোলে মাহমুদউল্লাহর দল। জবাবে শুরুতেই উইকেট হারানো ঢাকা পুরো ইনিংসে ধুঁকেছে। তাদের ইনিংস শেষ হয় ১০৯ রানে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় ঢাকা। শুভাগত হোমকে চার মেরে ইনিংস শুরু করা তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বোল্ড হন। শুরুর এই ভাঙন আর থামাতে পারেনি ঢাকার কোনো ব্যাটসম্যান। 

নাঈম শেখ, রবিউল ইসলাম রবিদের দ্রুত বিদায়ের পর দেখেশুনে খেলতে থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম। ইয়াসির আলী রাব্বিও আশার আলো জ্বেলেছিলেন। কিন্তু তারাও বেশি সময় টিকতে পারেননি। মুশফিক ৩৭ ও ইয়াসির ২১ রান করেন। বাকি ব্যাটসম্যানরা উইকেটে গেছেন আর ফিরেছেন। 

নিজের প্রথম দুই ওভার মেইডেন করা সাকিব আল হাসান ৮ রান খরচায় একটি উইকেট নেন। স্পিন ভেল্কি দেখিয়েছেন ম্যাচসেরা শুভাগত হোমও। ১৩ রানে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া শহিদুল ইসলাম ৩টি ও হাসান মাহমুদ ২টি উইকেট পান। 

এরআগে খুলনাও ভালো ব্যাটিং করতে পারেনি। ওপেনার এনামুল হক বিজয় দ্রুতই আউট হন। আগের তিন ম্যাচের মতো ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসানও। ওপেনার হিসেবে নামা বিশ্বসেরা এই অলরাউন্ডার ১১ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

এ ছাড়া ইমরুল কায়েস ২৯, আরিফুল হক ১৯ ও শুভাগত হোম ১৫ রান করেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। শফিকুল ইসলাম ২টি এবং নাসুম আহমেদ ও নাঈম হাসান একটি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ঢাকা / জেমকন খুলনা / মুশফিকুর রহিম / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net