Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
আইন সংশোধন করা হবে, কোনো সরকারই আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2025, 04:25 pm
Last modified: 07 April, 2025, 06:33 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

আইন সংশোধন করা হবে, কোনো সরকারই আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী ইন্টারনেট বন্ধ করার যে বিধান ছিল, তা সরিয়ে ফেলা হবে।
টিবিএস রিপোর্ট
07 April, 2025, 04:25 pm
Last modified: 07 April, 2025, 06:33 pm
আজ সোমবার (৭ এপ্রিল) চার দিনব্যাপী বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ। ছবি: টিবিএস

বর্তমান অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারই আইনিভাবে ইন্টারনেট বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী ইন্টারনেট বন্ধ করার যে বিধান ছিল, তা সরিয়ে ফেলা হবে।

এসময় ইন্টারনেটের দামও আরো কমানোর জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আজ সোমবার (৭ এপ্রিল) চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী সেশনে এসব কথা বলেন ফয়েজ আহমদ।

তিনি বলেন, "আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট বন্ধ করবে না। আমরা খুব কঠোর পরিশ্রম করছি যাতে ভবিষ্যতের সরকারও ইন্টারনেট বন্ধ করতে না পারে।"

তিনি জানান, ইন্টারনেট বন্ধ ঠেকাতে সরকার চারটি পর্যায়ে কাজ করছে। প্রথমত, সাইবার সিকিউরিটি অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার। এটা এ সপ্তাহের শেষে চূড়ান্ত হচ্ছে। এ ছাড়া ইন্টারনেট শাটডাউন নিয়ে একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস) শুরু করা হয়েছিল, সেটা বন্ধ করা হয়েছে। এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স গাইডলাইনে ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ রাখা হয়নি। তা ছাড়া বিদ্যমান টেলিকম আইনটি পরিবর্তন করে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধের সুযোগ না থাকে।

ইন্টারনেট মূল্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা ইন্টারনেটের দাম কমাব এবং একইসঙ্গে ইন্টারনেট ব্যবহারের সুযোগের পরিসর বাড়াবো। তাছাড়া আমাদের সরকার ডেটা গভর্নেন্সের ওপর খুব বেশি গুরুত্ব দিয়েছে। তাই, ডেটা গভর্নেন্স এবং ইন্টার-অপারেবিলিটি ইতোমধ্যে আইসিটি ডিজিটাল ট্রান্সফরমেশন মাস্টার প্ল্যান এবং আইসিটি রোডম্যাপে ভালোভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা সব মন্ত্রণালয়কে ইন্টার-অপারেবল বানাব— যাতে মানুষ তাদের ডেটাবেজে প্রবেশ করতে পারে এবং সেবাগুলোর জন্য ডেটা আরও বেশি প্রবেশযোগ্য হবে, যাতে স্টার্ট-আপ এবং ব্যবসায়ীরা আরও বেশি তথ্যের অ্যাক্সেস পায়।"

Related Topics

টপ নিউজ

আইসিটি / বিশেষ সহকারী / প্রধান উপদেষ্টা / ফয়েজ আহমদ তৈয়্যব / ইন্টারনেট বন্ধ / আইন বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net