Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে ‘পরিকল্পিত’ ডাকাতি; আহত ৮, সোনা-টাকা লুট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:05 pm
Last modified: 05 April, 2025, 06:11 pm

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে ‘পরিকল্পিত’ ডাকাতি; আহত ৮, সোনা-টাকা লুট

ডাকাতদের কাছে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির বাসিন্দারা যাতে পালাতে না পারেন বা আশপাশের কাউকে ডাকতে না পারেন, সেজন্য প্রতিটি ঘরের বাইরে পাহারা বসায় তারা।
টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:05 pm
Last modified: 05 April, 2025, 06:11 pm
প্রতীকী ছবি: ম্যাক্সিম হপম্যান/আনস্প্ল্যাশ

শনিবার (৫ এপ্রিল) ভোররাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে একটি বাড়িতে ডাকাতের হামলায় তিন পরিবারের আটজন আহত হয়েছেন।

রাত আড়াইটার দিকে গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এ ডাকাতি ঘটে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

ওসি মনির হোসেন বলেন, 'ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, এটি একটি সুপরিকল্পিত ডাকাতি বলে মনে হচ্ছে। ডাকাতরা সম্পত্তির কিছু কাগজপত্র, নগদ দুই লক্ষ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।'

আহতদের মধ্যে রয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫) এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্ভু (৬০) এবং নিতাই (৫৫)।

খবর পেয়ে ওসি মনির হোসেন ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল মই ব্যবহার করে ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে।

এ সময় ডাকাতদের কাছে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির বাসিন্দারা যাতে পালাতে না পারেন বা আশপাশের কাউকে ডাকতে না পারেন, সেজন্য প্রতিটি ঘরের বাইরে পাহারা বসায় তারা।

ওসি জানান, হামলার সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পরিবারের একজন সদস্য ডাকাত দলের একজনকে চিনে ফেলেছেন।

'তথ্য সংগ্রহের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি দল পাঠিয়েছি, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন ওসি।

Related Topics

টপ নিউজ

ডাকাত / ডাকাতি / আনোয়ারা / ডাকাতের আক্রমণ / ডাকাত দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net