Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2026, 09:00 pm
Last modified: 17 April, 2026, 09:02 pm

Related News

  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
টিবিএস রিপোর্ট
17 April, 2026, 09:00 pm
Last modified: 17 April, 2026, 09:02 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর পল্লবী, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) বিভাগ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গত ১০ মার্চ তারা কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। পরবর্তীতে দুপুরে তারা দক্ষিণ মনিপুরি পাড়ার একটি বাসায় প্রবেশ করে বাড়ির লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে। এই ঘটনায় ভুক্তভোগীরা ওই দিনই মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ডিসি মোস্তাক সরকার জানান, ঘটনার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকা থেকে ডাকাতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত মো. ইমরান হাওলাদার ও তদন্তেপ্রাপ্ত আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে মো. মাসুদ মিয়াকে এবং সাভারের মুশুরীখোলা এলাকা থেকে ডাকাতিতে জড়িত মো. সুমন ও আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Related Topics

টপ নিউজ

রাজধানী / গ্রেপ্তার / ডাকাতি / ডাকাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net