Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান

বাংলাদেশ

সাবিত আল হাসান
23 January, 2026, 02:20 pm
Last modified: 23 January, 2026, 02:20 pm

Related News

  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • ‘চলেন যুদ্ধে যাই’ – বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী
  • সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রধানমন্ত্রী

একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান

তারেক রহমান বলেন, সবাই তাহাজ্জুদ নামাজ পড়বেন। ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন। ধানের শীষ সরকার গঠন করলে কাজগুলো করতে পারবো।
সাবিত আল হাসান
23 January, 2026, 02:20 pm
Last modified: 23 January, 2026, 02:20 pm
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: টিবিএস

একটি বাহিনী আছে এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নাম্বার নিয়ে গেছে ও প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাহলে এদের সাথে গত ১৫ বছর যে গোষ্ঠী ভোট ডাকাতি করেছে তাদের পার্থক্য কোথায়? 

শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোর চারটায় আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এদিন আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে এই নির্বাচনি জনসভা আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্র করছে, আরেকজন ডাকাতি করে নিয়ে গেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই তাহাজ্জুদ নামাজ পড়বেন। ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন। ধানের শীষ সরকার গঠন করলে কাজগুলো করতে পারবো। আমরা করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।

রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, 'আমরা সবাই একটা পরিবর্তন চাই। একটা নিরাপদ অবস্থান চাই। দীর্ঘ ১৫ বছরে কোনো জনসভা হয়েছিলো? আপনারা ভোট দিতে পেরেছিলেন? রাষ্ট্র মেরামত করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিতে বসবাস করে আসছি।' 

তিনি আরও বলেন, অভাবী পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দিতে চাই। যাতে তারা স্বাবলম্বী হয়। কৃষকদের জন্য কাজ করতে চাই। যাতে তারা সকল রকমের সুযোগ সুবিধা পায়। যারা বেকার আছে দেশে চাকরির ব্যবস্থা করতে হবে। ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আমরা কাজগুলো করতে পারবো।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / নারায়ণগঞ্জ / আড়াইহাজার / নির্বাচনি জনসভা / বিএনপি চেয়ারম্যান / ডাকাতি / ষড়যন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • ‘চলেন যুদ্ধে যাই’ – বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী
  • সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রধানমন্ত্রী

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net