Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 05:35 pm
Last modified: 29 June, 2026, 05:38 pm

Related News

  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

সংশোধিত বিলে বলা হয়েছে, অন্যান্য আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে—বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানের বিআইএন তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 05:35 pm
Last modified: 29 June, 2026, 05:38 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্যের ৭টি খাতে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (বিআইএন) বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে 'অর্থ বিল,২০২৬' সংশোধনী তালিকায় এ প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এদিন সংশোধনী তালিকার বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়।

সংশোধিত বিলে বলা হয়েছে, অন্যান্য আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে—বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানের বিআইএন তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।

একইভাবে কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক বা এনবিএফআই বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, বাণিজ্য সংগঠনের সদস্য পদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে এবং বিআরটিএ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন গ্রহণের ক্ষেত্রে—ওই প্রতিষ্ঠানের বিআইএন তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে উপস্থাপন করতে হবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ / বিআইএন / ব্যাংক হিসাব / ব্যবসা-বাণিজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net