Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2026, 06:15 pm
Last modified: 18 July, 2026, 06:18 pm

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী

দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ করাসহ নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।
টিবিএস রিপোর্ট
15 July, 2026, 06:15 pm
Last modified: 18 July, 2026, 06:18 pm
ফাইল ছবি/সংগৃহীত

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি ও পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে। 

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এসব দুর্ঘটনার কারণ হিসেবে মন্ত্রী বলেছেন, দুর্ঘটনা প্রধানত রেললাইন ও পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে হয়। এছাড়া চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা ও প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে বা দেবে গিয়ে বগি লাইনচ্যুত হতে পারে।

শেখ রবিউল আলম বলেন, দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ করাসহ নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। তাছাড়া দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্প নির্মাণে অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি-৬ (উত্তরা উত্তর-কমলাপুর) প্রকল্পে ডিপিপি তিনবার সংশোধন করা হয়েছে। প্রথমে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি ৭ লাখ ও দ্বিতীয় সংশোধনীতে ধরা হয় ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ এবং সর্বশেষ তৃতীয় সংশোধনীতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৩২ হাজার ৭১৭ কোটি ৭৩ লাখ টাকা।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে (২০১১-২৬) বাংলাদেশ রেলওয়ের বহরে ৬৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৪১টি মিটারগেজ লোকোমোটিভ, ৩২০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ ও ৪৮২টি মিটারগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে ৬ হাজার ৭৭০ কোটি ৪৩ লাখ টাকা।

Related Topics

টপ নিউজ

রেলপথমন্ত্রী / শেখ রবিউল আলম / দুর্ঘটনা / জাতীয় সংসদ / রুমিন ফারহানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
  • সারের চাহিদা ৫৮ লাখ টনের বেশি, ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
  • আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়—গ্যাস-বিদ্যুৎ কতক্ষণ থাকে বোঝা যায় না: রুমিন ফারহানা
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net