Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
কুমিল্লার লাঞ্চিত হওয়া সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2025, 08:00 pm
Last modified: 04 April, 2025, 08:07 pm

Related News

  • কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৩৭৯ জন আটক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট
  • নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-গুলি-লুটপাট: মূল আসামিসহ গ্রেপ্তার ৪
  • ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

কুমিল্লার লাঞ্চিত হওয়া সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

‘ঘরে ঢুকতে পারলে ওরা আমাকে মেরে ফেলত।’
টিবিএস রিপোর্ট
04 April, 2025, 08:00 pm
Last modified: 04 April, 2025, 08:07 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতার মালা পরিয়ে লাঞ্চনার শিকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি, তার স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনিরা বাড়িতে ছিলেন।

আবদুল হাই কানু অভিযোগ করেন, যারা আগে তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছিলেন, তাদের একটি দল সন্ত্রাসী হামলা চালায়।

হামলাকারীরা রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গেট, দরজা ও জানালায় কুপিয়ে ভাঙচুর করে।

তিনি বলেন, 'ঘরে ঢুকতে পারলে ওরা আমাকে মেরে ফেলত।'

আবদুল হাইয়ের ছেলে ও বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে তার বাবাকে লাঞ্ছিত ও মারধর করা হয়। ওই ঘটনায় মামলা হলেও মূল হোতাসহ আসামিরা গ্রেপ্তার হননি।

মামলা তুলে না নেওয়ার জেরেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, লাঞ্ছনার পর তার বাবা ফেনীতে ছিলেন। প্রশাসনের আশ্বাসে ঈদের সময় পরিবারসহ বাড়ি ফেরেন। 'এমন পরিস্থিতিতে রাতে আবারও হামলা হয়।'

ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হাশেম মজুমদারসহ অন্যদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

'প্রাথমিকভাবে জানা গেছে, যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে হামলা চালায় অপর পক্ষ,' বলেন ওসি।

'দুর্বৃত্তরা বাড়ির গেট ও দরজা-জানালায় ভাঙচুর করলেও ঘরে প্রবেশ করতে পারেনি। এর আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়,' তিনি আরও বলেন।

হিলাল উদ্দিন আহমেদ বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৭৮ বছর বয়সি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

ওই ঘটনায় পুলিশ পরদিন পাঁচজনকে আটক করে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৪ ডিসেম্বর কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

মুক্তিযোদ্ধা লাঞ্ছনা / বাড়ি ভাঙচুর / ঘরবাড়ি ভাঙচুর / হামলা-ভাঙচুর / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় আরও ৩৭৯ জন আটক
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট
  • নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-গুলি-লুটপাট: মূল আসামিসহ গ্রেপ্তার ৪
  • ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net