Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
পশ্চিম তীরে অস্কারজয়ী তথ্যচিত্রের সহকারী পরিচালককে ইহুদি সেটেলারদের মারধর, গ্রেপ্তার

বিনোদন

আল জাজিরা
25 March, 2025, 01:10 pm
Last modified: 25 March, 2025, 01:11 pm

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

পশ্চিম তীরে অস্কারজয়ী তথ্যচিত্রের সহকারী পরিচালককে ইহুদি সেটেলারদের মারধর, গ্রেপ্তার

তথ্যচিত্রের আরেক পরিচালক ইউভাল আব্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরা
25 March, 2025, 01:10 pm
Last modified: 25 March, 2025, 01:11 pm
তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লাল। ছবি: এপি

ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্কারজয়ী তথ্যচিত্র 'নো আদার ল্যান্ড'-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লাল ইহুদি সেটেলারদের (বসতি স্থাপনকারী) মারধরের শিকার হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তথ্যচিত্রের আরেক পরিচালক ইউভাল আব্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গাজায় চলমান ইসরায়েলি অভিযান নিয়ে চারজন ফিলিস্তিনি ও ইসরায়েলি আন্দোলনকর্মীর তৈরি করা 'নো আদার ল্যান্ড' তথ্যচিত্রটি ৯৭তম অস্কারে সেরা ডকুমেন্টারির (তথ্যচিত্র) পুরস্কার পায়।

পরিচালক ইউভাল আব্রাহাম জানিয়েছেন, হামদান বাল্লালকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল মারধর করে। এতে হামদানের মাথা ও পেটে আঘাত লাগে এবং রক্তপাত হয়।

তিনি আরও বলেন, 'হামদান অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। কিন্তু সেখান থেকে ইসরায়েলি সেনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।'

অহিংসবাদী ইহুদি সংগঠন সেন্টার ফর জিউইস নন-ভায়োলেন্স-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাতে ফিলিস্তিনের মাসাফের ইয়াত্তা এলাকার সুসিয়া গ্রামের একটি মাঠে মাস্ক পরা এক বসতি স্থাপনকারী তাদের দুই কর্মীর দিকে তেড়ে আসেন। তারা দ্রুত নিজেদের গাড়ির দিকে দৌড়ে যান। তখন একজন চিৎকার করে বলছিলেন, 'গাড়িতে উঠুন!'

গাড়িতে ওঠার পর পাথর ছুড়ে তাদের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। গাড়ি চলা শুরু করলে চালক বলেন, 'জানালার কাচ ভেঙে গেছে।'

এই সময় মাস্ক পরা ১০ থেকে ১২ জন বসতি স্থাপনকারী পাথর ও লাঠি নিয়ে অধিকারকর্মীদের ওপর হামলা করেন । তারা গাড়ির জানালা ভেঙে দেন এবং টায়ার কেটে ফেলেন।

ঘটনাস্থলে উপস্থিত অধিকারকর্মী জশ কিমেলম্যান বলেন, 'হামদান বাল্লালকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কোথায় আছেন তা আমরা জানি না।'

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Related Topics

টপ নিউজ

হামদান বাল্লাল / নো আদার ল্যান্ড / মারধর / গ্রেপ্তার / ফিলিস্তিন / পশ্চিম তীর / ইসরায়েলি সেটেলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net