Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2019, 06:30 pm
Last modified: 30 September, 2019, 06:34 pm

Related News

  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • ‘পরবর্তী ইরান’?: ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই বিশাল রণতরী বানাচ্ছে তুরস্ক
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের ইরান আক্রমণ, শি বুঝতে পারছেন চীনকে আরও শক্তিশালী হতে হবে
  • গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস

সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে ভারত এক নম্বরে ও পাকিস্তান দুইয়ে রয়েছে
টিবিএস রিপোর্ট
30 September, 2019, 06:30 pm
Last modified: 30 September, 2019, 06:34 pm

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারত এক নম্বরে ও পাকিস্তান দুইয়ে রয়েছে। 

গ্লোবাল ফায়ার পাওয়ার নামে সামরিক সক্ষমতা নির্ণয়কারী একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।  

‘মিলিটারি স্ট্রেংথ র্যাংকিং- ২০১৯’ শিরোনামের এই সূচকে দেখা যায়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে নিচে ভূটানের অবস্থান। বাংলাদেশের পরে এ তালিকায় অবস্থান আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের। সূচকে মালদ্বীপকে যোগ করা হয়নি।   

১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

পাওয়ার ইনডেক্সে ০.৭১৫৬ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার সূচকে বাংলাদেশের অবস্থান ৪৫তম। 

গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে যেকোন দেশের র‍্যাংকিংয়ের চূড়ান্ত হিসেব তৈরি করতে ‘পাওয়ার ইনডেক্স স্কোর’ ব্যবহার করা হয়। সামরিক সক্ষমতার হিসেবে এই স্কোরটি ০.০০০০ হলো যথাযথ। তবে প্রতিষ্ঠানটি বলছে, বাস্তবিক অর্থে কোন দেশের পক্ষেই এই স্কোর অর্জন করা সম্ভব না। 

২০১৯ সালে প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ৫৬তম অবস্থানে।   

গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বাংলাদেশ যদিও সুচকে ১১ ধাপ এগিয়েছে তবে বাংলাদেশের সামরিক সদস্য সংখ্যা (১ লক্ষ ৬০ হাজার) এবং প্রতিরক্ষা বরাদ্দ (১ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার) আগের মতোই আছে। 

প্রচলিত অস্ত্র দিয়ে প্রত্যেক দেশের স্থল, নৌ ও আকাশপথে যুদ্ধের সামর্থ্যের ওপর ভিত্তি করে এই র‍্যাংকিং করা হয়েছে। র‍্যাংকিংয়ের ক্ষেত্রে প্রত্যক দেশের অস্ত্রের বৈচিত্রতা এবং তাদের নিজস্ব জনশক্তির বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে। দেশগুলোর ভৌগলিক অবস্থান, প্রয়োজনীয় রসদের যোগান, প্রাকৃতিক সম্পদ এবং দেশগুলোর স্থানীয় শিল্পের দিকটিও র‍্যাংকিংয়েত ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে। 

এক নম্বরে যুক্তরাষ্ট্র

সামরিক সক্ষমতার এই সূচকে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে ০.০৬১৫ পাওয়ার ইনডেক্স রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান।  

যুক্তরাষ্ট্রের পর এ তালিকায় ০.০৬৩৯ পয়েন্ট নিয়ে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া আছে। ০.০৬৭৩ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ চীনের অবস্থান তিনে। চারে অবস্থান বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের। 

তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানী র‍্যাংকিংয়ে সেরা দশে আছে। 

Related Topics

টপ নিউজ

সামরিক শক্তি / গ্লোবাল র‍্যাংকিং / র‍্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • ‘পরবর্তী ইরান’?: ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই বিশাল রণতরী বানাচ্ছে তুরস্ক
  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের ইরান আক্রমণ, শি বুঝতে পারছেন চীনকে আরও শক্তিশালী হতে হবে
  • গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net