Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

আন্তর্জাতিক

রয়টার্স
31 May, 2026, 05:35 pm
Last modified: 31 May, 2026, 05:39 pm

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ফোরাম ‘শাংরি-লা ডায়ালগ’-এ কোইজুমি বলেন, চীন উচ্চ পর্যায়ে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো অব্যাহত রেখেছে। তিনি আরও যোগ করেন, "চীনের বৈদেশিক দৃষ্টিভঙ্গি এবং সামরিক কার্যক্রম একই সাথে জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।"
রয়টার্স
31 May, 2026, 05:35 pm
Last modified: 31 May, 2026, 05:39 pm
চীনের বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের মহড়ায় অংশ নিচ্ছেন দেশটির সাইবার বাহিনীর সদস্যরা। ৩ সেপ্টেম্বর, ২০২৫। ছবি: রয়টার্স/তিংশু ওয়াং

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি রবিবার টোকিওর বিরুদ্ধে ওঠা 'নব্য-সামরিকবাদে'র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সাথে তিনি স্বচ্ছতা বজায় না রেখে চীনের দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন, যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ফোরাম 'শাংরি-লা ডায়ালগ'-এ কোইজুমি বলেন, চীন উচ্চ পর্যায়ে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো অব্যাহত রেখেছে। তিনি আরও যোগ করেন, "চীনের বৈদেশিক দৃষ্টিভঙ্গি এবং সামরিক কার্যক্রম একই সাথে জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।"

জাপানের বিরুদ্ধে ওঠা নব্য-সামরিকবাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "একবার ভেবে দেখুন। এমন একটি দেশ রয়েছে যাদের হাতে পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার এবং কৌশলগত বোমারু বিমান রয়েছে। জাপানের এই ধরনের কোনো অস্ত্র নেই, তবুও জাপানকে কেন 'নব্য-সামরিকবাদ' হিসেবে চিহ্নিত করা হচ্ছে?"

তিনি আরও বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ধারাবাহিকভাবে জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আসছে এবং একটি অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে ও শক্তিশালী করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে।"

এর আগে গত মে মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক থাকার এবং "জাপানের নব্য-সামরিকবাদের বেপরোয়া কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিরোধ করার" আহ্বান জানিয়েছিল।

গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানের ওপর চীনের সম্ভাব্য আক্রমণ জাপানি সামরিক পদক্ষেপের সূত্রপাত ঘটাতে পারে। তার এই মন্তব্যের পর জাপান ও চীনের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচাইতে খারাপ পর্যায়ে নেমে আসে। উল্লেখ্য, তাইওয়ান সরকারের আপত্তি সত্ত্বেও চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি এই সংলাপে তার চীনা প্রতিপক্ষের সাথে দেখা করতে না পারায় 'দুঃখ' প্রকাশ করেন। তিনি বলেন, "তবে আবারও বলছি, আমরা আলোচনার পথ খোলা রাখছি। এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য আমি চীনসহ সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"

টানা দ্বিতীয় বছরের মতো চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন সিঙ্গাপুরের এই নিরাপত্তা বৈঠকে অনুপস্থিত থাকলেন এবং তার প্রতিপক্ষের সাথে সাক্ষাতের সুযোগটি এড়িয়ে গেলেন।
কোইজুমি আরও বলেন, জাপান এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জাম সহযোগিতার ক্ষেত্রে নতুন ভূমিকা পালন করতে "দৃঢ়প্রতিজ্ঞ" এবং এই অঞ্চলে দৃশ্যমানভাবে সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য রাখছে।

উল্লেখ্য, গত এপ্রিলে টোকিও বিগত কয়েক দশকের মধ্যে তাদের প্রতিরক্ষা রপ্তানি বিধিমালার সবচাইতে বড় সংস্কার এনেছে। এর মাধ্যমে বিদেশে অস্ত্র বিক্রির ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহার করে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র রপ্তানির পথ উন্মুক্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চীন / জাপান / সামরিক শক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net