Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:40 pm
Last modified: 09 March, 2025, 08:46 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি

আগে ব্যাটিং করে নাঈমের দুর্বার ইনিংসে রান পাহাড় গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ৮ উইকেটে ৪২২ রান তোলে তারা। ঢাকা প্রিমিয়ার লিগসহ বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:40 pm
Last modified: 09 March, 2025, 08:46 pm

নাঈমের শেখের রান ১৭৬, তার দলই জিতেছে ১৭৩ রানে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাহলে কতো রান তুলেছিল, সেটা সহজেই অনুমান করা সম্ভব। নাঈমের বিধ্বংসী ইনিংসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়া দলটি জেতেও বিশাল ব্যবধানে। একই দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক আল-আমিন জুনিয়র। নাঈম-তামিমের সেঞ্চুরি কাজে এলেও আল-আমিনের সেঞ্চুরি বিফলে গেছে, হেরে গেছে তার দল। 

রোববার মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১৭৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক, যা প্রিমিয়ার লিগে রানের হিসেবে তাদের সর্বোচ্চ বড় জয়। দলটির আগের সর্বোচ্চ জয়টিও ১৭৩ রানে। আগে ব্যাটিং করে রান পাহাড় গড়ে প্রাইম ব্যাংক, ৮ উইকেটে ৪২২ রান তোলে তারা। প্রিমিয়ার লিগসহ বাংলাদেশের মাটিতে লিস্ট 'এ' ক্রিকেটে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ভারতের। ২০২২ সালে চট্টগ্রামে ইশান কিষাণের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ রান তোলে তারা। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল আবাহনীর দখলে। ২০১৮ প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয়ের ১৮৪ রানের সুবাদে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের ৫ উইকেটে ৩৮৮ রান তোলে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। 

দলের রেকর্ড সংগ্রহে দুর্বার ছিলেন ম্যাচসেরা নাঈম। ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরিতে পৌঁছান ৮২ বলে। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়া নাঈম শেষ পর্যন্ত ১২৫ বলে ১৮টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নাঈম, যা তার ক্যারিয়ার সেরা। দেশের লিস্ট 'এ' ক্রিকেটে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। নাঈমের ব্যাটিং শাসনের দিনে রানের দেখা পান প্রাইম ব্যাংকের আরও কজন। ওপেনার সাব্বির হোসেন ৬৩ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করেন। আব্দুল্লাহ আল মামুম ২২ বলে ৪০ ও সাজ্জাদুল হক রিপন ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন। ব্রাদার্সের পেসার আল আমিন হোসেন ৩টি ও সালাউদ্দিন শাকিল ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান সোহাগ গাজী ও অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েল। 

বড় লক্ষ্য তাড়ায় তেড়েফুঁরে ব্যাটিং করলেও বেশি পথ পাড়ি দিতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। রান তোলায় মন দিতে গিয়ে উইকেট হারাতে থাকা দলটি ৪২.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা, ১১০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৯৬ রান করেন তরুণ এই ব্যাটসম্যান। ওপেনার মাফিজুল ইসলাম রবিন ২৯, অধিনায়ক মাইশুকুর ৩৪ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক অলোক কাপালি ঝড়ো ৩০ রান করেন। প্রাইম ব্যাংকের লেগ স্পিনার রিশাদ হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। 

বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। তাদের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের দারুণ বোলিংয়ের সামনে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। আহরার আমিন ৮৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। জয়রাজ শেখ ৩৮ ও জাওয়াদ রোয়েন ৪২ রান করেন। তাইজুল ৪টি ও নাসুম ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন। লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি করা তামিম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ওপেনার ১১২ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৫ রান করেন। লিস্ট 'এ' তে এটা তার ২৩তম সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অষ্টম। তাওহিদ হৃদয় ৩৭ ও মুশফিকুর রহিম অপরাজিত ৩৫ রান করেন। পারটেক্সের জাওয়াদ, মোহর ও নাঈম ইসলাম জুনিয়র একটি করে উইকেট নেন। 

বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ৪৯.৪ ওভারে ২৬০ রানে অলআউট হয় রূপগঞ্জ। অধিনায়ক আল আমিন ৮৯ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৪ রানের দারুণ ইনিংস খেলেন। মাহমুদুল হাসান ২৫ ও ফয়সাল ৪৯ রান করেন। জবাবে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। জিসান আলম ৩৯, পারভেজ হোসেন ইমন ৪৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭, মোহাম্মদ মিঠুন ৬০ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৪৭ রান করেন। রূপগঞ্জের ফয়সাল ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফাহাদ ও মাহমুদুল। 

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ / নাঈম শেখ / সেঞ্চুরি / রেকর্ড / তামিম ইকবাল / মোহামেডান স্পোর্টিং ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net