Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ঈদে বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা-দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করুন: ঢাকাবাসীকে ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2025, 06:15 pm
Last modified: 08 March, 2025, 06:20 pm

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

ঈদে বাড়ি যাওয়ার আগে নিজেদের বাসা-দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করুন: ঢাকাবাসীকে ডিএমপি কমিশনার

তিনি আরও জানান, পুলিশ অপরাধ সংক্রান্ত সব ঘটনা রেকর্ড করে এবং মামলা নেয়।
টিবিএস রিপোর্ট
08 March, 2025, 06:15 pm
Last modified: 08 March, 2025, 06:20 pm
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মহানগরের বাসিন্দাদের ঈদের সময় বাড়ি যাওয়ার আগে নিজ উদ্যোগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৮ মার্চ) মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।

জনবলের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 'আর এক সপ্তাহ পর ঢাকাবাসীর অনেকে ঈদ উদযাপনে গ্রামে চলে যাবেন। আপনাদের অনুরোধ করব, বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা করে যাবেন।'

রমজানের এই সময়ে শহরের নির্দিষ্ট সময়গুলোতে জনশূন্যতা সৃষ্টি হয় উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 'আজ রমজানের সপ্তম দিন। তারাবিহ নামাজে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে, তখন রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। তাই বাড়ি, ফ্ল্যাট ও দোকানের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে।'

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, 'ঢাকার অপরাধ চিত্র মূলত স্ট্রিট ক্রাইমের মধ্যে সীমাবদ্ধ। মুঠোফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা বেশি ঘটে। এমনও ফোন আছে, যেগুলোর দাম লাখ টাকা পর্যন্ত। আমরা খবর পাচ্ছি, এসব ফোন সীমান্ত এলাকায় পাচার হয়ে বিক্রি করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'রাজধানীতে ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে অপরাধীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কিশোর গ্যাং হিসেবে পরিচিত কিছু উঠতি বয়সের ছেলেরা বাসযাত্রী, প্রাইভেট কারের যাত্রী কিংবা মোটরবাইকের চালকদের ফোন কেড়ে নেয়। এ ধরনের অপরাধকেই আমরা স্ট্রিট ক্রাইম বলে থাকি।'

ঢাকার জনসংখ্যার ঘনত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, 'এ শহরে নানা সমস্যা থাকলেও সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপরাধ—যেমন খুন কিংবা ডাকাতির সংখ্যা অনেক কমেছে। যদি আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা হয় কিংবা অন্য দেশের বড় শহরগুলোর সঙ্গে মিলিয়ে দেখা যায়, তাহলে ঢাকার অপরাধের হার তুলনামূলকভাবে কম।'

তিনি আরও জানান, পুলিশ অপরাধ সংক্রান্ত সব ঘটনা রেকর্ড করে এবং মামলা নেয়। 'যদি তেজগাঁও থানায় ৫০০টি মামলা হয়, তার দায়দায়িত্ব পুলিশ কমিশনারের। কোনো ঘটনা ঘটলে মামলা গ্রহণে গড়িমসি করা যাবে না, সত্যতা থাকলে আমরা মামলা নিয়ে থাকি,' বলেন ডিএমপি কমিশনার।

Related Topics

টপ নিউজ

ডিএমপি কমিশনার / শেখ মো. সাজ্জাত আলী / ঈদে বাড়ি ফেরা / নিরাপত্তা / আইনশৃঙ্খলা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net