Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2025, 08:30 pm
Last modified: 03 March, 2025, 08:34 pm

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান

এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের ইফতিখার আহমেদ ইফতি, আজ একটি সেঞ্চুরিই হয়েছে। রানের দেখা পেয়েছেন ইমরুল কায়েস, শামীম হোসেন পাটোয়ারী, মোসাদ্দেক হোসেন সৈকত, জাওয়াদ আবরার।
টিবিএস রিপোর্ট
03 March, 2025, 08:30 pm
Last modified: 03 March, 2025, 08:34 pm

সোমবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ মাঠে নেমেছিল ছয় দল। ঐতিহ্যবাহী ক্লাব দুটির শুরুটা ভালো হয়নি, দুই দলই হেরেছে। এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের ইফতিখার আহমেদ ইফতি, আজ একটি সেঞ্চুরিই হয়েছে। রানের দেখা পেয়েছেন ইমরুল কায়েস, শামীম হোসেন পাটোয়ারী, মোসাদ্দেক হোসেন সৈকত, জাওয়াদ আবরার।

বিকেএসপির তিন নম্বর মাঠে তামিম ইকবালের দল মোহামেডানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া গুলশান ক্রিকেট ক্লাব। টস হেরে আগে ব্যাটিং করা দলটি ৮ উইকেটে ২৯৮ রান তোলে। ইফতি ১১০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৮৬ বলে ৭৫ রান করেন জাওয়াদ। মোহামেডানের পেসার আবু হায়দার রনি ৪টি উইকেট নেন। 

লক্ষ্য তাড়ায় ম্যাচসেরা ইফতি, আজিজুল হাকিম তামিম, ইলিয়াস সানিদের দারুণ বোলিংয়ের সামনে ৪০.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় মোহামেডান। আরিফুল ইসলাম ৭৩, মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ ও অধিনায়ক তামিম ২২ রান করেন। ব্যাট হাতে আলো ছড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া ইফতি ৩টি উইকেট নেন, ম্যাচসেরা পুরস্কার জেতেন তিনি। ২টি করে উইকেট নেন আজিজুল ও ইলিয়াস।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে আগে ব্যাটিং করা আবাহনী শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৪ রান তোলে। মোসাদ্দেক সর্বোচ্চ ৭৩ রান করেন। পারভেজ হোসেন ইমন ৭৪ বলে ৫০ ও অধিনায়ক শান্ত ৫১ বলে ২০ রান করেন। অগ্রণী ব্যাংকের শহিদুল ইসলাম ৪টি এবং রুয়েল মিয়া ও শুভাগত হোম ২টি করে উইকেট নেন। 

জবাবে ভালো শুরুর পর ইমরুল কায়েস ও অমিত হাসানের ব্যাটে ৪৫ ওভারে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। ৯৪ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ইনিংস সেরা ৯৪ রান করেন ইমরুল। এ ছাড়া ইমরানুজ্জামান ৩৫, সাদমান ইসলাম অনিক ৪৬ ও অমিত ৪৪ রান করেন। আবাহনীর মাহফুজুর রহমান রাব্বি ২টি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক একটি করে উইকেট নেন। 

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্চ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে আগে ব্যাটিং করা রূপগঞ্জ ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয়। আব্দুল মজিদ ৫৩ ও তানভীর হায়দার ৪৭ রান করেন। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন। জবাবে ৩২ ওভারেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৮৩ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম। ৩৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন শাহাদাত হোসেন দিপু। রূপগঞ্জের ফরহাদ ও হাবিব মেহেদী ২টি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ / মোহামেডান স্পোর্টিং ক্লাব / আবাহনী লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সুযোগ পেয়েও বাঁচার চেষ্টা নেই ব্যাটসম্যানের, প্রিমিয়ার লিগে এ কেমন আউট!
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’
  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net