Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ট্রাম্প অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারী বোমার চালান পেল ইসরায়েল

আন্তর্জাতিক

রয়টার্স
17 February, 2025, 11:20 am
Last modified: 17 February, 2025, 11:21 am

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

ট্রাম্প অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারী বোমার চালান পেল ইসরায়েল

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলে বোমা রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন, কারণ তিনি "শক্তির মাধ্যমে শান্তি"তে বিশ্বাস করেন।
রয়টার্স
17 February, 2025, 11:20 am
Last modified: 17 February, 2025, 11:21 am
৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ভারী এমকে-৮৪ বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে। রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলে বোমা রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন, কারণ তিনি "শক্তির মাধ্যমে শান্তি"তে বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, "তারা অনেক আগে বাইডেন প্রশাসনের কাছ থেকে অস্ত্রগুলো কিনেছিল। কিন্তু বাইডেন সেগুলো সরবরাহ করেননি। তবে আমি এটি ভিন্নভাবে দেখি। আমি বলি, 'শক্তির মাধ্যমে শান্তি।'"

তিনি বলেন, "এগুলো পড়ে ছিল। কেউ জানত না কী করতে হবে। তারা এগুলো কিনেছিল।"

এমকে-৮৪ একটি নির্দেশনাহীন ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ওজনের বোমা, যা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে সক্ষম এবং বিস্তৃত বিস্ফোরণ সৃষ্টি করতে পারে।

বাইডেন প্রশাসন গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলে বোমাটি রপ্তানির অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

বাইডেন প্রশাসন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলে অনেক ২ হাজার পাউন্ড বোমা পাঠিয়েছিল। তবে পরবর্তীতে একটি চালান আটকানো হয়েছিল, যা গত মাসে ট্রাম্প প্রশাসন ছেড়ে দেয়।

শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, "ইসরায়েলে পৌঁছানো এই অস্ত্রের চালানটি ট্রাম্প প্রশাসন ছেড়ে দিয়েছে। এটি বিমানবাহিনী এবং আইডিএফের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের আরও একটি প্রমাণ।"

গাজার দুর্বল যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগের মধ্যেই চালানটি ইসরায়েলে পৌঁছেছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছিল। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্দী বিনিময়ের শর্তে উভয় পক্ষ যুদ্ধ থামাতে সম্মত হয়েছিল।

যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন ইসরায়েলের জন্য বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বেনিয়ামিন নেতানিয়াহু / ভারী বোমা / অস্ত্র সরবরাহ / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net