Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না: খেলাফত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 February, 2025, 12:20 pm
Last modified: 12 February, 2025, 12:20 pm

Related News

  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • ১১ দল বিজয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না: খেলাফত আমির

প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে মামুনুল হক বলেন, “যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবেলা করেন। আমাদের মোকাবেলা করা এতো সহজ হবে না।”
টিবিএস রিপোর্ট 
12 February, 2025, 12:20 pm
Last modified: 12 February, 2025, 12:20 pm
রাজশাহীতে খেলাফত মজলিস রাজশাজী জেলা শাখার আয়োজিত গণ সমাবেশে মামুনুল হক। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের 'বিতর্কিত' উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত 'সুশীলগিরি' না দেখাতে বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, "মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাতে আসবেন না।

মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, "বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না । আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি।"

এছাড়াও প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, "যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবেলা করেন। আমাদের মোকাবেলা করা এতো সহজ হবে না।"

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের সমালোচনা করে সমাবেশে কেন্দ্রীয়, রাজশাহী বিভাগীয়, মহানগর ও জেলা পর্যায়ের খেলাফত মজলিসের নেতারাও বক্তব্য রাখেন।

গত ১০ ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ জনতার সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।

উপদেষ্টা তার পোস্টে কোন ঘটনার উল্লেখ করছেন তা উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি সহিংসতা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

হাসিনা-তসলিমা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন

তসলিমা নাসরিন ও শেখ হাসিনার গোড়াপত্তন একই জায়গায় মন্তব্য করে তিনি বলেন, "শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ দেশের দোসরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটি রুখে দেয়া হবে।"

তিনি আরো বলেন, "৭১ এর চিন্তা ছিল মুক্তির চেতনা, আর ৭২ এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি।"

আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশের আবারো রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে, মাফ চেয়ে রাজনীতি করতে হবে।"

জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছেও বলেও দাবি করেন তিনি। তিনি জানান, "বুকের রক্ত ঢেলে এ অপচেষ্টার প্রতিবাদ করা হবে। ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে প্রতিবাদ করবে।"

দেশ বিরোধীদের মোকাবেলা করতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মামুনুল হক / বাংলাদেশ খেলাফত মজলিস / সুশীলগিরি / মব জাস্টিস / ‘বিতর্কিত’ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • ১১ দল বিজয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net