Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তা: আটক রিংকুকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 01:25 pm
Last modified: 11 March, 2025, 01:54 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তা: আটক রিংকুকে গ্রেপ্তার দেখাল পুলিশ

গ্রেপ্তারকৃত রিংকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 01:25 pm
Last modified: 11 March, 2025, 01:54 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের কারণে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা এবং মব উসকানোর অভিযোগে আটক মো. গোলাম মোস্তাকিম রিংকুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে সোমবার (১০ মার্চ) তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছিল।

আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (১০ মার্চ) দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে রিংকুকে আটক করা হয়। পরে আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

তবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, রিংকুকে ৯ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়। 

একই দিন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, লালমাটিয়ার ঘটনার প্রেক্ষিতে রিংকুকে মোহাম্মদপুর থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, 'তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

উল্লেখ্য, মোহাম্মদপুর থানা সূত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী। এ সময় রাস্তায় থাকা রিংকু তাদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে রিংকু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিকভাবে লাঞ্চনার চেষ্টা করেন। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গ্রেপ্তারকৃত রিংকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

নারী হেনস্তা / ধূমপান / মব জাস্টিস / গ্রেপ্তার / রিংকু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net