Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
চলতি বছর সেন্টমার্টিনে যাওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন

বাংলাদেশ

নুপা আলম
30 January, 2025, 03:40 pm
Last modified: 30 January, 2025, 03:40 pm

Related News

  • কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের

চলতি বছর সেন্টমার্টিনে যাওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন

চলতি বছর আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শেষে হচ্ছে এ মৌসুমে সেন্টমার্টিনের শেষ যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুসারে নিয়ম মেনে ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন ও রাত্রীযাপন করতে পারবেন।
নুপা আলম
30 January, 2025, 03:40 pm
Last modified: 30 January, 2025, 03:40 pm
সময় বাড়ানোর দাবিতে মানববন্ধন করে সেন্টমার্টিন দ্বীপবাসী। ছবি: টিবিএস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চলতি বছর প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের শেষ তারিখ ৩১ জানুয়ারি শুক্রবার। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে আর কোন পর্যটক ভ্রমণে যেতে পারবেন না। টানা ৯ মাস পর আগামী নভেম্বরে আবারও যেতে পারবেন পর্যটকরা। তবে নভেম্বর মাসে দ্বীপে পর্যটকদের রাত্রি যাপনের কোনো অনুমতি নেই। রাত্রি যাপন করা যাবে শুধু মাত্রা ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস।

ফলে শুক্রবার ৩১ জানুয়ারি শেষ হওয়া সময়সীমা ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দ্বীপবাসী। বৃহস্পতিবার বেলা ১২ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন স্টেশনে দ্বীপবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল-মেটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ি মালিক-শ্রমিক সমিতি এবং বাজার ব্যবসায়ী সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েকশ লোকজন অংশগ্রহণ করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধি-নিষেধের কারণে পর্যটক যাতায়াত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট ও সমস্যায় জর্জরিত। এতে আগামী বর্ষা মৌসুমে দ্বীপবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করবে। তার উপর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুশ্চিন্তায় রয়েছে দ্বীপবাসী।

সেন্টমার্টিন বাজার সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর পথসভায় বক্তব্য রাখেন, টুয়াক-এর সদস্য আকতার নুর, আইনজীবী ও সমাজকর্মী কেফায়েত উল্লাহ খান, স্থানীয় গণমাধ্যম কর্মী নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহ খান ও হোটেল-মোটেল ব্যবসায়ী জালাল উদ্দিন প্রমুখ।

এ নিয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। পর্যটন মৌসুমে ক্ষতি পুষিয়ে নিতে এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ফেব্রুয়ারি মাস পর্যন্ত বর্ধিত করার জন্য মানববন্ধন করেছেন। বিষয়টি জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের পাশাপাশি সকলকে অবহিত করা হয়েছে।

গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভায় সেন্টমার্টিনের বিষয়ে নানা বিধি নিষেধ আরোপ করে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২৮ অক্টোবর একই মন্ত্রণালয়ের উপসচিব অসমা শাহীন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করে। সিদ্ধান্ত হয়, নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনে ফিরে আসতে হবে। রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ২ হাজারের বেশি হবে না। ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে পর্যটকের দ্বীপ ভ্রমণ।

সিদ্ধান্তের আলোকে ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই হাজার পর্যটক ভ্রমণের সীমাবদ্ধ মেনে চলার শর্তে কক্সবাজার শহর থেকে দ্বীপে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছিল বলে জানিয়েছেন সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি বলেন, অনুমতি পাওয়া জাহাজগুলো ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে যাবে। ১ ফেব্রুয়ারি থেকে যাবে না।

এদিকে এই সিদ্ধান্ত নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ. ন. ম. হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। গত ২৮ জানুয়ারি দিন ধার্য থাকলেও রিটের শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে আদালত পরবর্তীতে শুনানীর জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করছেন।

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন / পর্যটক / ডিসেম্বর / জানুয়ারি / ফেব্রুয়ারি / জাহাজ / সরকার / সিদ্ধান্ত / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net