Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2026, 09:50 pm
Last modified: 28 September, 2026, 09:58 pm

Related News

  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন

সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘বর্তমান সরকারের সাত মাসের মেয়াদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।’
টিবিএস রিপোর্ট
28 September, 2026, 09:50 pm
Last modified: 28 September, 2026, 09:58 pm
ছবি: সংগৃহীত

সরকার দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন করতে না পারা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় তাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে- সেটি ঢাকতে দেশজুড়ে বিশৃঙ্খলা করে জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, 'বর্তমান সরকারের সাত মাসের মেয়াদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি দেশজুড়ে সিন্ডিকেট করে ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চক্রান্ত করছে।'

তিনি বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নিয়ম উপেক্ষা করে বেছে বেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যেন আগামী নির্বাচনে তাদের পোলিং বা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ব্যবহার করা যায়।'

এছাড়া সংরক্ষিত নারী এমপিদের ইন্ধনে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চলছে দাবি করে তিনি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং ইসিবি চত্বরে হামলার উদাহরণ টানেন।

সংবাদ সম্মেলন থেকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে- বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, লুট হওয়া টিকা ও নথিপত্র উদ্ধার করে দ্রুত টিকাদান কর্মসূচি চালু, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ এবং ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।

ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

গোলাম পরওয়ার / বিশৃঙ্খলা / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি পণ্য পরিবহন মালিকদের
  • সরকার গ্যাস, বিদ্যুৎ দিচ্ছে না বলেই আমাদের লংমার্চ: শফিকুর রহমান
  • দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net