Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2026, 01:50 pm
Last modified: 28 September, 2026, 01:51 pm

Related News

  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন
  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৭৮ জনের পরিচয় যাচাই শেষে ২৪৯ জন মুক্ত
  • বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর
  • প্রতারণার মামলায় বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
28 September, 2026, 01:50 pm
Last modified: 28 September, 2026, 01:51 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। ওই রাতেই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

সোমবার আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী তাঁদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. দিনারুল আলম তুহিন (৫০), ইমান আহম্মেদ ইমন (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার মহস্ত (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মন্ডল (৫৫), আব্দুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লার সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

৫৪ ধারায় গ্রেপ্তারের আবেদন

পুলিশের ৫৪ ধারায় গ্রেপ্তারের আবেদনে বলা হয়, ডিউটি চলাকালে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ওই ব্যক্তিরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে আসার বিষয়ে তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

জয় বাংলা স্লোগান / জাতীয় সমাজতান্ত্রিক দল / জাসদ কার্যালয় / বিশৃঙ্খলা / গ্রেপ্তার ২৭ / জামিন নামঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন
  • সংকট নিরসনে ব্যর্থতা ঢাকতেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
  • জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৭৮ জনের পরিচয় যাচাই শেষে ২৪৯ জন মুক্ত
  • বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর
  • প্রতারণার মামলায় বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net