Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
জেলা প্রশাসক পদে আবার পরিবর্তন আসছে; নতুন নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2025, 08:40 pm
Last modified: 06 January, 2025, 08:41 pm

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

জেলা প্রশাসক পদে আবার পরিবর্তন আসছে; নতুন নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া শুরু

বর্তমানে প্রশাসন ক্যাডারের বিসিএস ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা ডিসি পদে কর্মরত রয়েছেন।
টিবিএস রিপোর্ট
06 January, 2025, 08:40 pm
Last modified: 06 January, 2025, 08:41 pm

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া জেলা প্রশাসকদের (ডিসি) পদায়নের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই পুনরায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডিসি পদে পদায়নের জন্য নতুন ফিট লিস্ট তৈরিতে বিসিএস ২৫তম ব্যাচের ২৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, সাক্ষাৎকারে অংশগ্রহণে ইচ্ছুক নয় এমন কর্মকর্তাদের জন্য এটি বাধ্যতামূলক নয়।

বর্তমানে প্রশাসন ক্যাডারের বিসিএস ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা ডিসি পদে কর্মরত রয়েছেন। নতুন প্রক্রিয়ায় ২৫ এবং ২৭তম ব্যাচ থেকে ডিসি পদে নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

প্রশাসন ক্যাডারে বিসিএস ২৫তম ব্যাচে ১৯৫ জন এবং ২৭তম ব্যাচে ২৭৭ জন কর্মকর্তা রয়েছেন।

এর আগে, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তড়িঘড়ি করে নতুন কর্মকর্তাদের ডিসি পদে নিয়োগ দেয়। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান গত ২৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, 'ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক আছে। নতুন ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ডিসি দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ডিসি নিয়োগ / জেলা প্রশাসক / নিয়োগ / ডিসি / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net